April 2, 2026, 3:03 pm
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে : স্বপন ভট্টাচার্য্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চরাঞ্চলের উন্নয়নে বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
তিনি আজ শনিবার জেলার চিলমারী উপজেলার নয়ারহাট চরে এম৪সি(
মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস) হাট উদ্বোধন ও প্রকল্পের উপকার ভোগীদেও সঙ্গে আয়োজিত এক মতবিনিময় অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান  ।
স্বপন ভট্টাচায্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ধনী-গরীবের বৈষম্য নিরসনে বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছেন। দেশের বর্তমান ক্রমবর্ধমান উন্নয়ন-অগ্রযাত্রায় চরাঞ্চলেও অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন হচ্ছে।
তিনি আরো বলেন, কোন চক্রান্ত বা অপপ্রচারে  বিভ্রান্ত হয়ে স্বাধীনতা বিরোধী অপশক্তিকে সমর্থন দেবেন না।এখন যে উন্নয়ন অগ্রযাত্রা চালু রয়েছে তাঅব্যাহত রাখতে হলে শেখ হাসিনার সরকারকে বিজয়ী করতে হবে।
আরডিএ’র মহাপরিচালক মো. খুরশিদ আলম রেজভীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
এতে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরিফ , পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, চিলমারীর উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম পারভেজ সেলিম, প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মজিদসহ সুইসকন্ট্যাক্ট বাংলাদেশের প্রতিনিধিরা ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page