April 5, 2026, 8:21 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চরিত্রে শুদ্ধতা না থাকলে উন্নয়ন সম্ভব না : মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘উন্নয়ন যদি নিশ্চিত করতে হয় তাহলে সবাইকে সুশাসন ও শুদ্ধাচার নিশ্চিত করতে হবে। বিশেষ করে মানুষের চরিত্রে শুদ্ধতা আনতে হবে। ১৯৭৪ সালের ২৫ ডিসেম্বর বঙ্গবন্ধু যে বক্তৃতা দিলেন, আমার যদি উন্নয়ন ঘটাতে চাই চরিত্রবান মানুষ লাগবে। মানুষের চরিত্রে যদি শুুদ্ধতা না থাকে তাহলে আমাদের পক্ষে উন্নয়ন সম্ভব না।’

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে বরিশাল নগরীর বান্দ রোডস্থ শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্বাস্থ শিক্ষায় শুদ্ধাচার ও সুশাসন বিষয়ক কর্মশালয় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী ওই জিনিসটাই (শুুদ্ধতা) নিয়ে আসছেন। গুড গভর্নেন্স নিশ্চিত করতে হলে শুদ্ধাচার, পারফরমেন্স এগ্রিমেন্ট, রাইট টু ইনফরমেনশনসহ এসব দিকগুলোকে যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।’

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এ কর্মশালর আয়োজন করে। এতে বরিশাল বিভাগের সরকারি মেডিক্যাল, ডেন্টাল কলেজের চিকিৎসক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ বিভাগীয় পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page