November 5, 2026, 3:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

চলতি অর্থবছরের প্রথম ২ মাসে রপ্তানি আয় বেড়েছে ৯.১২ শতাংশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) বাংলাদেশ ৯৩৭ কোটি ৬১ লাখ মার্কিন ডলারের সমমূল্যের পণ্য বিদেশে রপ্তানি করেছে যা পূর্ববর্তী বছরের একই সময়ের তুলনায় ৯.১২ শতাংশ বেশি।

সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। ইপিবির তথ্য অনুযায়ী, জুলাই-আগস্ট সময়ে যে রপ্তানি আয় পাওয়া গেছে, তা ২ মাসের কৌশলগত লক্ষ্যমাত্রার তুলনায় বেশি। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৯৩৫ কোটি ডলার।

বরাবরের মতো আলোচ্য সময়েও সবচেয়ে বেশি রপ্তানি আয় এসেছে তৈরি পোশাক থেকে। এ সময়ে পোশাক রপ্তানি হয়েছে ৭৯৯ কোটি ৮৫ লাখ ডলারের, যা এর আগের বছরের একই সময়ের তুলনায় ১২.৪৬ শতাংশ বেশি। চলতি বছরের প্রথম ২ মাসে পোশাক রপ্তানি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। এ সময়ে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছিল ৭৮৮ কোটি ৩৮ লাখ ডলার।

জুলাই আগস্ট সময়ে নীট পোশাক পণ্য রপ্তানি হয়েছে ৪৫৮ কোটি ২২ লাখ ডলারের, যা গতবছরের একই সময়ের তুলনায় ১৭.০২ শতাংশ বেশি। অন্যদিকে ওভেন পোশাক রপ্তানি দাঁড়িয়েছে ৩৬১ কোটি ৬৩ লাখ ডলার, যা এর আগের বছরের প্রথম ২ মাসের তুলনায় ৬.৮৬ শতাংশ বেশি।

আলোচ্য সময়ে প্রধান প্রধান রপ্তানি পণ্যের মধ্যে প্লাস্টিক পণ্যের রপ্তানি আয় বাড়লেও অন্যান্য পণ্য যেমন কৃষিজাতপণ্য ও মাছ, পাট ও পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য এবং হোম টেক্সটাইল পণ্যের রপ্তানি আয় গতবছরের তুলনায় পিছিয়ে আছে। এ সময়ে ৩ কোটি ৫১ লাখ ডলারের প্লাস্টিক পণ্য, ১৭ কোটি ৪৪ লাখ ডলারের কৃষিজাত পণ্য, ৬ কোটি ১০ লাখ ডলারের হিমায়িত মাছ, ১৪ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য এবং ১২ কোটি ৫১ লাখ ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে।

এদিকে, চলতি বছরের দ্বিতীয় মাস আগস্টে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ২১ লাখ ডলার, যা এর আগের বছরের একই মাসের তুলনায় ৩.৮০ শতাংশ বেশি। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page