October 9, 2026, 11:07 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চলতি আমন মৌসুমে ধান ৩৪ ; আতপ ৪৯ ও সিদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে কিনবে সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ২০ নভেম্বর থেকে আমন মৌসুমে ধান, চাল সংগ্রহের কার্যক্রম শুরু করবে সরকার। এবার প্রতি কেজি ধান ৩৪ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং সেদ্ধ চাল ৫০ টাকা কেজি দরে সংগ্রহ করা হবে। রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে সালেহউদ্দিন আহমেদ বলেন, আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে আমন মৌসুমের ধান-চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ধান যদি কৃষক বিক্রি করতে না পারে তখন চাতালের লোকজন কম দামে নিয়ে যান। গত বছর ২৫ হাজার মেট্রিক টন ধান কেনা হয়েছিল।

আমাদের মূল্যস্ফীতি কমেছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আমরা চেষ্টা করছি খাদ্যের প্যাকেজটা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে। এজন্য খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে ৬ মাস ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হয়। টিসিবির ৮০ লাখ লোককে দেওয়া হয় এবং ওএসএস থেকে ৩০ টাকা দরে বছরে দুইবার চাল দেওয়া হয়। সর্বমোট ২ কোটির বেশি লোক এই সুবিধা পেয়ে থাকেন। এছাড়া জেলে পরিবারদের জন্য বিশেষ ভিজিএফ দেওয়া হয়। সেটা বিনামূল্যে দেওয়া হয়। সেখানে সময় বাড়ানোর জন্য বলা হয়েছে।

অর্থ উপদেষ্টা বলেন, চালের দাম সহনীয়। খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমেছে, খাদ্য বহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। এটা বাস্তবতা, এজন্য সেদ্ধ চাল আমদানি করা হচ্ছে। বেসরকারি খাত চাল, গম আমদানি করে বিধায় দাম স্থিতিশীল আছে। সার্বিক ভাবে আমরা বলতে পারি খাদ্য পরিস্থিতিটা মোটামুটি সন্তোষজনক। আমরা যাওয়ার আগে মোটামুটি ভালো একটা পরিস্থিতি রেখে যেতে পারবো।

এসময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, আমরা এ বছর আমন ধান সংগ্রহ করবো ৫০ হাজার মেট্রিক টন। সেদ্ধ চাল সংগ্রহ করবো ৬ লাখ মেট্রিক টন এবং আতপ চাল সংগ্রহ করবো ৫০ হাজার মেট্রিক টন। আমরা চেষ্টা করবো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়ন করতে। কৃষকের স্বার্থ দেখে দাম নির্ধারণ করা হয়েছে। ৩৪ টাকা কেজি ধান, ৫০ টাকা কেজি সেদ্ধ চাল এবং ৪৯ টাকা কেজি আতপ চাল সংগ্রহ করা হবে। আমরা আশা করছি যে লক্ষ্যমাত্রার বেশি সংগ্রহ করতে পারবো।

তিনি বলেন, আমরা গত বছর বোরোতেও লক্ষ্যমাত্রার বেশি সংগ্রহ করতে পেরেছি। ফলে আমরা আশাবাদী যে এ বছরও বেশি সংগ্রহ করতে পারবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা বলেন, এ বছর দাম একটু বেশি। ধান ও চালের দাম গত বছরের তুলনায় কেজিপ্রতি ৪ টাকা বেশি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page