September 18, 2026, 3:52 am
শিরোনামঃ
যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর চীনের সাথে গ্যাস পাইপলাইন চুক্তি স্বাক্ষর করবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, মস্কো ও বেইজিং এ বছরের শেষ নাগাদ বৃহৎ গ্যাস পাইপলাইন পাওয়ার অব সাইবেরিয়া-২ নির্মাণে একটি চুক্তি স্বাক্ষর করবে বলে তিনি আশা করছেন। খবর এএফপি’র।
মস্কো এমন দেশগুলোতে গ্যাস রপ্তানি করতে চাইছে যেসব দেশ তাদের জ্বালানি খাতকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা আরোপ করেনি। ক্রেমলিন গত বছর ইউক্রেনে সৈন্য পাঠানোর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয় সেসবের মধ্যে অন্যতম তাদের জ্বালানি খাত।
গ্যাস পাইপলাইন সাইবেরিয়া-২ প্রতি বছর চীনে ৫০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস পরিবহনের সুবিধা দিতে পারে। আর এটি রাশিয়া থেকে জার্মানি পর্যন্ত বিতর্কিত নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের মোট সক্ষমতার সমান।
মস্কো দৃঢ়ভাবে বিশ্বাস করে যে নতুন এ গ্যাস পাইপলাইনের কাজ এগিয়ে যাবে। তবে এখন পর্যন্ত বেইজিংকে এ ব্যাপারে একটি সুস্পষ্ট প্রতিশ্রুতি দেওয়ার বিষয় এড়িয়ে যেতে দেখা যাচ্ছে।
জ্বালানির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের উদ্ধৃতি দিয়ে রাশিয়ার বার্তা সংস্থাগুলো জানায়, ‘আমরা আশা করি আমাদের কোম্পানিগুলো একটি চুক্তিতে আসবে এবং চলতি বছরের শেষ নাগাদ এ ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করবে।’
তিনি আরো বলেন, ‘গ্যাজপ্রম এবং চীনা কোম্পানি সিএনপিসি’র মধ্যে চুক্তির শর্তগুলো চূড়ান্ত করা হচ্ছে। সম্ভাব্যতা সমীক্ষা, মঙ্গোলিয়া ভূখ-ের মধ্য দিয়ে গ্যাস পাইপলাইন রুটের নকশা তৈরির কাজ চলছে।’
এ সপ্তাহে ক্রেমলিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, গ্যাস পাইপলাইন সাইবেরিয়া-২ প্রকল্পের বিষয়ে ‘সার্বিকভাবে ঐক্যমতে পৌঁছানো গেছে’।
তবে আলোচনার পর তাদের এক যৌথ বিবৃতিতে বলা হয়, উভয় পক্ষ এ গ্যাস পাইপলাইন বিষয়ে ‘গবেষণা ও পরামর্শ’ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page