April 5, 2026, 6:40 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চলতি বছর মিয়ানমারে জান্তার হাতে ১৬৫ শিশুর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি বছর মিয়ানমারে জান্তার দমন পীড়নে ১৬৫ শিশু নিহত হয়েছে। দেশের জান্তা বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের সরকার এক বিবৃতিতে এ অভিযোগ করেছে। তাদের মতে, এই সংখ্যা আগের বছরের তুলনায় ৭৮ শতাংশ বেশি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রক্তহীন অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে। এর ফলে দেশে রাজনৈতিক সংকট ও জান্তা বিরোধী বিক্ষোভ শুরু হয়। এরপর থেকে মিয়ানমারে বিক্ষোভ দমনের নামে জান্তার দমন পীড়ন চলছে।

জাতীয় ঐক্য সরকারের অভিযোগ, জান্তার বিমান হামলা ও গোলাবর্ষণের কারণে এ বছর মিয়ানমারে সবচেয়ে বেশি শিশু মারা গেছে। এ প্রসঙ্গে বেলজিয়াম ভিত্তিক থিংক ট্যাংক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মিয়ানমারের জ্যেষ্ঠ পরামর্শক থমাস কিয়ান জানান, শিশু হত্যা নিয়ে জাতীয় ঐক্য সরকারের এ তথ্য বিশ্বাস না করার কোনো কারণ নেই। টমাস কিন জাতীয় ঐক্য সরকারের নারী, যুব ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি জানান, জান্তা বাহিনী তাদের নিজ দেশে বেসামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। বাদ যাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। তাই জান্তার গোলাবর্ষণ ও বিমান হামলায় শিশু নিহতের সংখ্যা আগের চেয়ে বেড়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page