October 6, 2026, 10:35 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত যশোরের শার্শায় পৃথকভাবে মাদক বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ ইয়াবা ও গাঁজাসহ ২ যুবক আটক মাগুরায় কাশিনাথপুর গ্রামে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী স্বামী-স্ত্রী সহ ৩ জন আটক  যশোরে মামলার আসামি রকি ইয়াবাসহ আটক বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সম্পদ সীমিত হলেও শিক্ষকদের সুযোগ-সুবিধায় কার্পণ্য করবে না সরকার : এলজিআরডি মন্ত্রী কোনো সরকারই বাজারে সিন্ডিকেট চায় না : খাদ্যমন্ত্রী সিইসির কাছে ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন না করার আবেদন করলো তাবলীগ জামাত রংপুরে ধানক্ষেত থেকে ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার বরিশালে আদালত ভবন থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা
এইমাত্রপাওয়াঃ

চলতি সপ্তায় সাংহাই সহযোগিতা সংস্থার পূর্ণ সদস্য হচ্ছে ইরান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি সপ্তাহে অনুষ্ঠেয় সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও’র শীর্ষ সম্মেলনে এই সংস্থার পূর্ণাঙ্গ সদস্যপদ পেতে যাচ্ছে ইরান।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ খবর জানিয়ে বলেছেন, “আগামী ৪ জুলাই এসসিও’র শীর্ষ সম্মেলনে ইরানের পূর্ণাঙ্গ সদস্যপদ অনুমোদিত হতে যাচ্ছে।”

এখন থেকে ১৫ বছর আগে এসসিও’র সদস্যপদের জন্য আবেদন জানিয়েছিল ইরান। কিন্তু ২০২১ সালে এসে সংস্থাটি ইরানের আবেদন বিবেচনা করতে সম্মত হয়। ২০২২ সালের মার্চ মাসে ইরানকে এই সংস্থার অন্তর্ভুক্ত করার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

একই বছরের সেপ্টেম্বর মাসে ইরান এসসিও’র অন্তর্ভুক্ত হওয়ার জন্য একটি সমঝোতা স্মারক বা এমওইউতে সই করে। এর একমাস পর ইরানের পার্লামেন্ট এসসিও’তে এদেশের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিকে অনুমোদন দেয়।

এসসিও মূলত একটি কূটনৈতিক সংস্থা যার সদরদপ্তর চীনে অবস্থিত। বর্তমানে এটির আট পূর্ণাঙ্গ সদস্যদেশ হচ্ছে, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরঘিজিস্তান ও তাজিকিস্তান। ২০০১ সালে প্রতিষ্ঠিত এই সংস্থা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও সামরিক সহযোগিতার পাশাপাশি যৌথ নিরাপত্তা ইস্যুগুলোতে পরস্পরকে সহায়তা করে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতের রাজধানী নয়াদিল্লিতে আগামী ৪ জুলাইর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

 

 



Our Like Page