November 27, 2026, 8:23 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

চলমান তাপদাহে স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশে চলমান তাপদাহের কারণে জনজীবনের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য অধিদপ্তর ও আইসিডিডিআর,বি নিম্নলিখিত পরামর্শসমূহ প্রতিপালনের জন্য সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে :
অতিরিক্ত গরমে যেসব সমস্যা দেখা দেয় :
১.শরীরে অস্বস্তিবোধ
২. পানিশূন্যতা
৩. প্রচন্ড মাথাব্যথা
৪. অনিদ্রা
৫. মাংসপেশিতে ব্যথা
৬.  খাবারে অরুচি
৭. চামড়ায় ক্ষত
৮.  কিডনি ও ফুসফুসে সমস্যা
৯. শ্বাসকষ্ট
১০. হার্টের সমস্যা
১১.  হিট স্ট্রোক
১২.  হিট ক্র্যাম্পস।
সবচেয়ে ঝুঁকিতে যারা :
১.শিশু
২.বয়স্ক ব্যক্তি
৩. প্রতিবন্ধী ব্যক্তি
৪. শ্রমজীবী ব্যক্তি- যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণশ্রমিক
৫. যাদের ওজন বেশি
যারা শারীরিকভাবে অসুস্থ, বিশেষ করে যাদের হৃদরোগ বা উচ্চ রক্তচাপ আছে।
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় :
১. দিনের বেলায় যথাসম্ভব বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন, রোদ এড়িয়ে চলুন।
২. বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।
৩. হালকা রঙের ঢিলে ঢালা জামা, সম্ভব হলে সুতির জামা পরুন।
৪. প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন।
৫. সহজে হজম হয় এমন খাবার খাওয়ার চেষ্টা করুন। বাসি বা খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।
৬. দিনের বেলায় একটানা শারীরিক পরিশ্রম করা থেকে বিরত থাকুন।
৭.সম্ভব হলে একাধিকবার পানির ঝাপটা নিন বা গোসল করুন।
৮. প্র¯্রাবের রঙের দিকে নজর রাখুন, তা হলুদ বা গাঢ় হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়িয়ে দিন।
৯. ঘরের পরিবেশ যেন অতিরিক্ত গরম বা ভ্যাপসা না হয়, সেদিকে  খেয়াল রাখুন।
১০. বেশি অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।
তাপদাহের ফলে রোগের উপশম দেখা গেলে ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা সেবা নিতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page