October 9, 2026, 3:12 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরের মতলবে ৬ ভরি স্বর্ণ ও দুই লক্ষাধিক টাকা ফেরত দিলেন কৃষক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খড়ের গাদায় পাওয়া ছয় ভরি স্বর্ণ ও দুই লক্ষাধিক টাকা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ফেরত দিয়েছেন এক বর্গাচাষী কৃষক ।

বুধবার (১৪ জানুয়ারি) এ ঘটনাটি ঘটে চাঁদপুরের মতলবে।

এদিন দুপুরে চাঁদপুরের মতলব থানাধীন আবুল কাশেম মার্কেটের নিকট থেকে ধানীজমির বর্গাচাষী মোসলেম মিয়া নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান, তিনি জমিতে ধান কাটছিলেন। পূর্বে কেটে রাখা খড়ের স্তূপ রোদে শুকানোর জন্য ভালোভাবে নাড়াচাড়া করতে গিয়ে খড়ের গাদার ভেতরে তিনি অনেক টাকা ও স্বর্ণালঙ্কার পেয়েছেন। এই টাকা ও স্বর্ণ প্রকৃত মালিককে যাচাই করে বুঝিয়ে দেয়ার জন্য তিনি আইনী ও প্রশাসনিক সহায়তা চান।

কলটি গ্রহণ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল প্রকাশ চন্দ্র এবং উদ্ধার তৎপরতার বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই জহিরুল ইসলাম। তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি মতলব থানায় জানান।

প্রাপ্ত সংবাদের প্রেক্ষিতে মতলব থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে খড়ের গাদার ভেতর থেকে টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করেন। যা গণনা করে দেখা যায় ২ লাখ ৩৯ হাজার ২ শ’ টাকা রয়েছে। এছাড়া স্থানীয় একজন স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের পরিমাণ ২২ ক্যারেট, ২১ ক্যারেট ও সনাতন মিলিয়ে মোট ৬ ভরি ৪ আনা। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৯০ হাজার টাকা।

পরে উদ্ধারকৃত টাকা ও স্বর্ণালঙ্কার জব্দতালিকা করে আদালতের জিম্মায় হস্তান্তর করা হয়। প্রকৃত মালিকের সন্ধান পাওয়া গেলে তা আইনী প্রক্রিয়ায় মালিককে হস্তান্তর করা হবে।

মতলব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page