April 7, 2026, 3:43 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে  জামায়াতের ১৪ নেতা-কর্মী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচীপাড়া গোপন বৈঠক থেকে জামায়াতের আমীর মোস্তফা কামালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১০ মার্চ) দুপুরে শাহরাস্তি থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর তাদেরকে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৯ মার্চ) দিনগত রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সুচীপাড়া গ্রামের তা’লীমুল কুরআন নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা থেকে তাদেরকে গ্রেফতার করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন-কুমিল্লার জামায়াত নেতা মাওলানা মিজানুর রহমান (৪৩), শাহরাস্তি উপজেলা জামায়াতের আমীর মোস্তফা কামাল (৪৪), জামায়াত নেতা জালাল হোসেন (৩০), শামছুল আরেফীন (৩৩), মাওলানা ইমাম হোসেন (৩৩), পারভেজ হোসেন (৩০), মোশারফ হোসেন (৫০), মো. কাউছার খান (৫৩), শোয়রাব হোসেন (৪৬), মাওলানা জমির হোসেন (২৭), মো. জাহাঙ্গীর আলম (৪৮), মো. জসিম উদ্দিন (৪৩), হাফেজ আকতার হোসেন (৩৫) ও আকতার হোসেন (৪৪)। মিজানুর রহমান ছাড়া বাকী সকলের বাড়ী শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায়।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন বৈঠকের সময় তাদের কাছ থেকে টাকা আদায়ের রশিদ, দলীয় কিছু বই উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং দুপুরে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page