April 5, 2026, 11:24 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে দখল করা আওয়ামী লীগের অফিস ফেরত দিলো বিএনপি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চাঁদপুরে মতলবে সুজাতপুর বাজারে আওয়ামী লীগ থেকে দখল নেওয়া অফিস ফেরত দিয়েছে বিএনপি। সোমবার ( ২১ এপ্রিল) রাতে সংবাদ সম্মেলন করে কার্যালয়টি ছেড়ে দিয়েছেন তারা।

৫ আগষ্ট সরকার পতনের পর অফিসটি দখল করে বিএনপি। দখল করার পর সেটা চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নজরে আসলে আওয়ামী লীগের ওই কার্যালয়টির দখল ছেড়ে দেওয়ার জন্য নেতাদের নির্দেশ দেন তিনি।

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী। তিনি বলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রয়াত প্রতিমন্ত্রী নুরুল হুদার ছেলে তানভীর হুদার নির্দেশে ওই কার্যালয় ছেড়ে দেওয়া হয়েছে।

গোলাম রাব্বানী আরও বলেন, ‘গণতান্ত্রিক নিয়ম মেনে বিএনপি চাঁদাবাজি বা দখলের রাজনীতিতে বিশ্বাস করে না। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা রয়েছে। কোনো নেতাকর্মী চাঁদাবাজি বা দখলদারত্বে জড়ালে তা মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষকে হয়রানি না করতে আমাদের নির্দেশনা রয়েছে। তাই সুজাতপুর বাজারের আওয়ামী লীগ কার্যালয়ের দখল ছেড়ে দেওয়া হয়েছে। বিষয়টি ইতিমধ্যে স্থানীয় আওয়ামী লীগ নেতাদেরও জানানো হয়েছে।’

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন বলেন, বিষয়টি অবশ্যই ইতিবাচক, গণতান্ত্রিক রীতিনীতির বহিঃপ্রকাশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা তাঁতীদলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, বিএনপি নেতা আকবর হোসেন, দুলু ভূঁইয়া, হাসান সরকার প্রমুখ।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page