September 30, 2026, 6:42 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুরে পুলিশের বাসা থেকে গুলি-পিস্তল চুরি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশ কর্মকর্তার ভাড়া বাসা থেকে সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলি চুরির পর এবার চোর ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে।

শনিবার (১০ মে) স্থানীয় সাংবাদিকদের ডেকে এই ঘোষণা দেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম। এ ঘটনায় চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার ও ধরিয়ে দিতে পারলে এক লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

পুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ডপুলিশের বাসার তালা ভেঙে গুলি-পিস্তল নিয়ে গেল চোর, এসআই সাসপেন্ড

এর আগে গত সোমবার বিকেল ফরিদগঞ্জ থানা ভবন থেকে ১০০ গজ দূরে অবস্থিত চার তলাভবনের চতুর্থতলায় এসআই মো. রাকিব উদ্দিন ভূঁইয়ার ভাড়া বাসার তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় এসআই মো. রাকিব উদ্দিনকে তাৎক্ষণিক সাসপেন্ড করা হয়।

ঘটনার শিকার এসআই মো. রাকিব উদ্দিন শুরু থেকে দাবি করে আসছেন, ঘটনার দিন দুপুরে তিনি বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হন। বিকেলে বাসায় ফিরে দরজা খোলা ও আসবাবপত্র এলোমেলো দেখতে পান। বাসার ভেতরে একটি ব্রিফকেসে থাকা সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিনসহ ১৬ রাউন্ড গুলি এবং নগদ ১০ হাজার টাকা নিয়ে গেছে চোরের দল।

পরবর্তীতে থানার আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে অজ্ঞাত দুই যুবকের ছবি শনাক্ত করা হয়েছে। ঘটনার পর ৫ দিনের চুলচেরা বিশ্লেষণ ও তদন্তে ছবি শনাক্তকারী ওই দুই যুবকের দ্বারাই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারণা।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, যদি কোনো ব্যক্তি চোরের সন্ধান দিতে পারলে তাকে ৫০ হাজার টাকা ও যদি ধরিয়ে দিতে পারলে ১ লাখ পুরস্কার দেওয়া হবে। উল্লেখ্য, তথ্যদানকারীর সব তথ্য ও পরিচয় গোপন করা হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page