April 6, 2026, 11:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চাঁদপুর মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও স্থানীয় জনগণ আজ দুপুরে চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সময়ে এই কলেজের শিক্ষাকে মানহীন বলা হচ্ছে। যদি এমন হয় তাহলে মান উন্নয়নের জন্য ব্যবস্থা নিন। মেধার ভিত্তিতে এই মেডিকেল কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয়েছে। শিক্ষার পরিবেশসহ সবকিছুর ব্যবস্থা করা সরকারের দায়িত্ব। আমাদের অধিকার বাস্তবায়নের জন্য আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আর না হয় চাঁদপুরবাসীসহ শিক্ষার্থীরা কঠোর আন্দোলন গড়ে তুলবে।

তারা আরও বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ ধাপে আছে। এরপরই অবকাঠামোগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি চাঁদপুরসহ আশপাশের জেলার কোটি মানুষের দাবি। যত দ্রুত সম্ভব এই হাসপাতালের  নির্মাণ কাজ শুরু করতে হবে।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাগর হোসেন, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রতিনিধি তামিম খান, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক কাদের পলাশ, চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েত।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page