March 17, 2026, 4:04 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চাঁদাবাজি নিয়ন্ত্রনে পেরুর রাজধানী লিমায় জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক পেরুর রাজধানী লিমায় এক মাসব্যাপী জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির সরকার। চাঁদাবাজির সাথে জড়িত হত্যাকাণ্ডের পর এ ঘোষণা দেওয়া হয়।

সোমবার লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রোববার ৩৯ বছর বয়সী গায়ক পল ফ্লোরেসকে লিমার বাইরে একটি কনসার্ট থেকে বেরিয়ে আসার সময় হামলাকারীরা গুলি করে হত্যা করার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তাদের প্রতিনিধিরা জানিয়েছেন, সঙ্গীতশিল্পীদের একটি অপরাধী চক্র তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করার হুমকি দিয়েছিল।

ল্যাটিন আমেরিকা জুড়ে চাঁদাবাজি একটি সমস্যা হলেও, পেরুতে এটি উদ্বেগজনক আকার ধারণ করেছে। এই ঘটনাটির জন্য আংশিকভাবে দায়ী ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার মতো অপরাধী চক্র। যারা বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে কাজ করে।

সরকারি তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে ৪৫০টিরও বেশি খুনের ঘটনা ঘটেছে।

লিমা এবং এর বন্দর কালাওতে কার্যকর জরুরি অবস্থার অধীনে রয়েছে। সরকার নাগরিক স্বাধীনতা যেমন সমাবেশের অধিকার স্থগিত করতে পারে এবং বাড়ি তল্লাশি চালানো যেতে পারে।

ফ্লোরেসের হত্যার পর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে ঘোষণা করেন, ’আমরা আর একটি মৃত্যুও হতে দেব না’।

তিনি আরো বলেন, তিনি খুনি এবং চাঁদাবাজদের মৃত্যুদণ্ড পুনর্বহাল করার বিষয়ে ’গুরুত্ব সহকারে বিবেচনা’ করছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page