November 5, 2026, 5:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ড ভ্যান চুর্নবিচুর্ন ; চালক নিহত যশোরে বাসের ধাক্কায় ভ্যানচালকসহ দুই জন নিহত মাগুরায় সাকের হত্যা মামলার রহস্য উদঘাটন ; মূল পরিকল্পনাকারীসহ প্রধান আসামি আটক বিনিয়োগ ও যোগাযোগ বাড়াতে চীনের প্রতি আহ্বান রাষ্ট্রপতির একনেকে ১৩ প্রকল্প অনুমোদন ; ব্যয় ৫৮ হাজার ৮৮ কোটি টাকা এই আন্দোলন শ্রমিকদের নয় ; পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হরমুজ পার হতে বাংলাদেশকে ইরানের নির্দেশনা মানতে হবে : রাষ্ট্রদূত কক্সবাজারের ইনানীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার ফরিদপুরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত
এইমাত্রপাওয়াঃ

চাঁদ দেখা নিয়ে বক্তব্যে সংশোধন করলো আবহাওয়া অধিদপ্তর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে দেওয়া বক্তব্য সংশোধন করেছে । প্রথমে তারা শাওয়াল মাসের চাঁদের স্থানাঙ্ক প্রকাশ করে বলেছিল- শুক্রবার (২১ এপ্রিল) বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যাবে।

বুধবার (১৯ এপ্রিল) রাতে সেই স্থানাঙ্কের প্রতিবেদনটি অধিদপ্তরের ওয়েবসাইট (www.bmd.gov.bd) থেকে সরিয়ে নেয় আবহাওয়া অধিদপ্তর। পরে রাতেই চাঁদের স্থানাঙ্ক উল্লেখ করে অধিদপ্তরের প্রথম শ্রেণির পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের চাঁদ পর্যবেক্ষণের নির্দেশনা দিয়ে ‘প্রশাসনিক মেসেজ’ জারি করা হয়।

সেখানে ২১ এপ্রিল চাঁদের অবস্থা তুলে ধরে ‘বাংলাদেশ থেকে চাঁদ দেখা যাবে’ পরিবর্তন করে বলা হয়, ‘চাঁদের অবস্থানগত কারণে আকাশ মেঘমুক্ত থাকা সাপেক্ষে বাংলাদেশে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।’

প্রথমে ২০, ২১ ও ২২ এপ্রিল সূর্যাস্তের সময় ঢাকায় চাঁদের স্থানাঙ্কে আবহাওয়া বিভাগ বলেছিল, ২১ এপ্রিল সূর্যাস্তের সময় চন্দ্র তিথির দ্বিতীয়া। সূর্যাস্তের সময় চাঁদের বয়স হবে এক দশমিক ৩৪০৫ দিন। শুক্রবার চাঁদ দেখার নির্ধারিত সময় ৬টা ২৫ মিনিট থেকে ৭টা পর্যন্ত। সান্ধ্যকালীর গোধূলীর সময় চাঁদের স্থায়িত্ব হবে ৫৩ মিনিট ৮ সেকেন্ড। একইসঙ্গে চাঁদের অ্যাজিমাথ (দিগংশ) ও অলটিটিউড (উচ্চতা) প্রকাশ করে বাংলাদেশে চাঁদ দেখা যাবে বলে চাঁদের স্থানাঙ্কের প্রতিবেদনে জানানো হয়েছিল।

কিন্তু ‘চাঁদ দেখা যাবে’ বলে সুনির্দিষ্ট করে বলায় বিষয়টি নিয়ে সরকারের মধ্যে সমালোচনা হয়। কারণ চাঁদ দেখার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে জাতীয় চাঁদ দেখা কমিটি, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী যে কমিটির সভাপতি।

ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণে শুক্রবার রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ইসলামি শরিয়ত অনুযায়ী, চন্দ্র মাস শুরু হাওয়ার ক্ষেত্রে খালি চোখে চাঁদ দেখার শর্ত রয়েছে। এমন প্রেক্ষিতে সমালোচনার পরিপ্রেক্ষিতে আবহাওয়া অধিদপ্তর চাঁদ দেখা নিয়ে তাদের বক্তব্যে সংশোধন আনে।

শুক্রবার চাঁদ দেখা গেলে শনিবার (২২ এপ্রিল) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এক্ষেত্রে ২৯ দিনেই শেষ হবে রমজান মাস। শুক্রবার শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে, এবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদুল ফিতর উদযাপিত হবে ২৩ এপ্রিল (রোববার)। ছুটিও একদিন বেড়ে যাবে, ২৪ এপ্রিলও ছুটি থাকবে। তবে ২২ এপ্রিল ঈদ হলে ২৩ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page