April 2, 2026, 11:26 am
শিরোনামঃ
সংযুক্ত আরব আমিরাতে প্রতি প্রধানমন্ত্রীর সংহতি বার্তা হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত : স্বাস্থ্য মন্ত্রী জুনের মধ্যে বাংলা কিউআর চালু না করলে জরিমানা শেখ হাসিনার থেকে কোনো চিঠি পায়নি প্রসিকিউশন : চিফ প্রসিকিউটর অবৈধ মজুতের ৩ লাখ ৭২ হাজার লিটার তেল উদ্ধার ঝিনাইদহের মহেশপুরের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের মতবিনিময় জামালপুরে ছেলের শ্বশুরবাড়ির স্বজনদের মারধরে বাবা নিহত ; ৬ জন আটক ময়মনসিংহে চার বছরের শিশু হত্যার অভিযোগ পিতা আটক পাকিস্তানিদের জন্য ‘অন অ্যারাইভাল’ ভিসা স্থগিত করলো কাতার ইরান যুদ্ধে না জড়ানোর ঘোষণা ব্রিটিশ প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই ভারতীয় নাগরিকের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. রবিউল ইসলাম এ আদেশ দেন।

রায়ে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের পর অবৈধ অস্ত্র রাখার দায়ে স্ত্রী কলাবতী চৌধুরীকে (৪৫) ১০ বছর ও স্বামী রামবিলাস চৌধুরীকে (৫৫) সাত বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রামবিলাস ভারতের পচিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার গৌরীমারী ধুমবালু কলোনির মৃত রামপরিয়াক চৌধুরীর ছেলে।

আদালতের অতিরিক্ত পিপি মো. রবিউল ইসলাম বলেন, ২০১৯ সালের ৬ নভেম্বর ভারতীয় সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের মহামারী গ্রাম হতে অস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করে র্যাব। আটকের পর তল্লাশি করে কলাবতী চৌধুরীর হাতে থাকা ব্যাগ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করে। এসময় আমেরিকার তৈরি অস্ত্র ছাড়াও একটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলি জব্দ করে র্যাব সদস্যরা। পরে র্যাবের এসআই মো. ইউসুফ আলী ভূঁইয়া বাদী হয়ে ভোলাহাট থানায় মামলা করেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page