October 9, 2026, 5:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত ; ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শাহজাহানপুর ইউনিয়নের দুর্লভপুরে একটি মাদক মামলাকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইব্রাহীম আলী (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার (১০ জুন) দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ইব্রাহিম আলী দুর্লভপুর গ্রামের শওকত আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শাহজাহানপুরের দুর্লভপুরে মাদকসহ একজন আটকের ঘটনা ও দায়ের হওয়া মামলা নিয়ে স্থানীয় ইব্রাহিম আলী ও মনিরুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এই ঘটনায় সালিশ বসাকে কেন্দ্র করে বুধবার দুপুরে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোঁটা ও ইটের আঘাতে ১৫ থেকে ২০ জন আহত হন। আহত ইব্রাহিম হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

আহতদের মধ্যে দুর্লভপুরের জিয়াউলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১৩ জন চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, মাদককে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়। ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page