March 17, 2026, 9:55 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চাকসু নির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। নির্বাচন কমিশন জানিয়েছে,ভোটগ্রহণ শেষ। এখন অপেক্ষা গণনা ও ফল ঘোষণার। ভোট ঘিরে কঠোর নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট গণনায় অযথা সময় নষ্ট হবে না। প্রিসাইডিং কর্মকর্তার হাতে ছবি সম্বলিত ভোটার তালিকা রয়েছে। তারা মিলিয়ে দেখছেন। তাই জাল ভোট দেওয়ার কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘যথাসময়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট দিচ্ছে। ডাকসু, জাকসুর মতো ভোট গণনায় বিলম্ব হবে না। কারণ আমরা ওএমআর মেশিনে ভোটগণনা করব। এটা আমাদের স্বতন্ত্রতা।’

এদিকে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ১৫টি হলের জন্য নির্ধারিত ১৫টি কেন্দ্রে। মোট ৬০টি কক্ষে ৬৮৯টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

১৪টি এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হয়েছে ভোট গ্রহণ ও গণনা। ভোটগ্রহণ করা হয় ব্যালট পেপারে। গণনা হবে ওএমআর মেশিনে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী,এবারের নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদে ১৩টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে ৪১৫ জন এবং হল ও হোস্টেল সংসদে ৪৯৩ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page