September 28, 2026, 3:30 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক এআইয়ের কারণে ১০০ কোটি মানুষের মৃত্যু হতে পারে : বিল গেটস চীনের কাছে মার্কিন অস্ত্র বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেন বিজয় ; নবজাতকের হাতে সোনার আংটি
এইমাত্রপাওয়াঃ

চাপের মুখে বাইডেন ; নির্বাচন থেকে সরে দাঁড়ানোর দাবি জোরালো হচ্ছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম বিতর্কে দুর্বল পারফরম্যান্সের কারণে চাপের মুখে পড়েছেন জো বাইডেন। বিভিন্ন গণমাধ্যমের পাশাপাশি খোদ দলীয় নেতারাও তাকে সরে দাঁড়ানোর দাবি জোরালো করছে। বাড়ছে আর্থিক ঝুঁকিও।

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে প্রেসিডেনসিয়াল বির্তকে বাইডেনের পারফরমেন্স নিয়ে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে চলছে আলোচনা।

নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডের পর এবার আটলান্টা জার্নাল, ফিলাডেলফিয়া ইনকোয়েরারসহ বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যম বাইডেনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

উদ্বিগ্ন বাইডেনের ডোনার বা অর্থদাতারাও। বছরের শুরুতে চাঁদা তোলার ক্ষেত্রে বাইডেন অনেকটা এগিয়ে থাকলেও এখন তার অবস্থান পরিবর্তন হচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম।

তবে বাইডেন শিবির বলছে, বিতর্কের পর ভালো চাঁদা উঠেছে। আগামী মাসে যদি তহবিল সংগ্রহ কম হয়, তখন সংকট শুরু হবে বলে মনে করছেন ডেমোক্র্যাটরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page