October 11, 2026, 6:09 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চার দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দরে ভারতীয় নৌবাহিনী জাহাজ কিলতান

বশির আল–মামুন, চট্টগ্রাম : ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’ চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসে পৌঁছেছে।সোমবার (১৯ জুন) চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ জাহাজটিকে স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে।জাহাজটিকে স্বাগত জানাতে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনের প্রতিনিধিসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে সফরকারী জাহাজটি বাংলাদেশের জলসীমায় এসে পৌঁছালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’ অভ্যর্থনা জানায়।

বাংলাদেশে অবস্থানকালীন জাহাজটির অধিনায়ক কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করবেন। শুভেচ্ছা সফরে আসা ভারতীয় নৌবাহিনীর জাহাজটিতে ২০ জন কর্মকর্তা, ১৭১ জন নাবিক এবং ৫ জন অসামরিক সদস্য রয়েছেন।

১১০ মিটার দৈর্ঘ্যের ভারতীয় এই জাহাজটির অধিনায়কের দায়িত্বে রয়েছেন কমান্ডার আরজিত পান্ডে। সফররত জাহাজটির কর্মকর্তা এবং নাবিকরা বানৌজা ঈসাখান, বাংলাদেশ নেভাল একাডেমি, ‘স্কুল অফ মেরিটাইম ওয়ারফেয়ার এন্ড ট্যাকটিক্স (এসএমডব্লিউটি) পরিদর্শন করেন।

এছাড়া নৌবাহিনী পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত ‘আশার আলো’ স্কুল এবং চট্টগ্রামের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করবেন।

এছাড়া ২১ জুন বিশ্ব ইয়োগা দিবস ২০২৩ উপলক্ষ্যে চট্টগ্রাম বন্দর জেটিতে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যদের সমুদ্রে থাকা অবস্থায় ইয়োগা চর্চার উপকারিতা সর্ম্পকে আলোচনার পাশাপাশি ইয়োগার মাধ্যমে কীভাবে নিজের স্বাস্থ্য ঠিক রাখা যায় তার উপর প্রয়োগিকভাবে অনুশীলন হবে। উক্ত ইয়োগা অনুশীলনে ভারতীয় হাইকমিশনারসহ সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন।

জাহাজটি বাংলাদেশ সফরের মধ্য দিয়ে দুই দেশের নৌবাহিনীর বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যায়। উল্লেখ্য, শুভেচ্ছা সফর শেষে জাহাজটি ২২ জুন ২০২৩ বাংলাদেশ ত্যাগ করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page