November 8, 2026, 5:32 am
শিরোনামঃ
দেশের সব গ্রাম ও ইউনিয়ন নিরাপদ রাখতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণহত্যা চালানো দলের ফিরে আসার কোনো সুযোগ নেই : ধর্ম প্রতিমন্ত্রী শিক্ষানবিশ চালকদের জন্য বিআরটিএর নতুন নির্দেশনা কক্সবাজারের টেকনাফে মানবপাচার চক্র নির্মূলে পাহাড়ে ফের যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান সিলেটে বাসার বাথরুম থেকে প্রবাসীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ইসরায়েলে সরকার গঠনের সিদ্ধান্ত নিচ্ছে প্রেসিডেন্ট হারজোগ ইরানে যুক্তরাষ্ট্র ‘দখলদার হতে পারে’: ট্রাম্প ইরান যুদ্ধে ফেঁসে গেছে যুক্তরাষ্ট্র, সংঘাত শুরু করাই উচিত হয়নি : আবদুল এল-সায়েদ যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শরীয়তপুর সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলাকারীদের কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এই ন্যাক্কারজনক ঘটনায় মূল আসামিসহ ইতোমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও নিশ্চিত করেছেন তিনি।

শনিবার (১৬ মে) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আহত ডা. নাসিরকে দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী। সেখানে চিকিৎসকের সার্বিক খোঁজখবর নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, অপরাধী যে রাজনৈতিক দলের বা মতেরই হোক না কেন, তাদের যেন কোনোভাবেই ছাড় না দেওয়া হয়—মাননীয় প্রধানমন্ত্রী সেই স্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

মন্ত্রী জানান, মেডিকেল এলাকাগুলোর সিসিটিভি ফুটেজ নিখুঁতভাবে বিশ্লেষণ করে সকল সন্ত্রাসীদের চিহ্নিত করার কাজ চলছে।

হাসপাতালগুলোর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে সরদার সাখাওয়াত হোসেন বলেন, মেডিকেল খাতের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে যেকোনো ধরনের লুটপাট ও সিন্ডিকেট ঠেকাতে সরকার অত্যন্ত সজাগ রয়েছে। চিকিৎসা সেবায় বিঘ্ন ঘটানো কোনো সন্ত্রাসীকেই রেহাই দেওয়া হবে না।

চিকিৎসকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে একটি বড় ঘোষণা দেন মন্ত্রী। তিনি জানান, এখন থেকে চিকিৎসকদের সুরক্ষায় দেশের প্রতিটি সরকারি হাসপাতালে ১০ জন করে সশস্ত্র কর্মী এবং ১ জন করে পেট্রন কমান্ডার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৮ই নভেম্বর, ২০২৬
  • ২৪শে কার্তিক, ১৪৩৩
  • ২৭শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page