October 11, 2026, 8:15 pm
শিরোনামঃ
কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কর্মপরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে আঞ্চলিক জোট ও সমন্বিত কূটনীতিতে জোর দিচ্ছে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাইলে তা ‘যৌতুক’ নয় : হাইকোর্ট মাদ্রাসাগুলোতে সৌরবিদ্যুৎ স্থাপনে নির্দেশ ; সাহায্য করবে সরকার যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে বস্তাবন্দি অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন হুমকির মধ্যে অস্ত্রভাণ্ডার পুনর্গঠন করছে ইরান ; ক্ষেপণাস্ত্র দিচ্ছে রাশিয়া প্রশান্ত মহাসাগরের নাম ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব করলেন ডোনাল্ড ট্রাম্প লড়াই চলবে ; মোদি সরকারের পতন শিগগিরই : ককরোচ জনতা পার্টি বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
এইমাত্রপাওয়াঃ

চিন্ময়সহ ইসকনের ১৭ সদস্যের ব্যাংক হিসাব স্থগিত করলো বিএফআইইউ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) এবং এর সঙ্গে যুক্ত ১৭ ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে। এসব ব্যক্তি এবং তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো (আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠানের হিসাব ব্যতীত) এই আদেশের আওতায় রয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৮-১১-২০২৪) বিএফআইইউ দেশের সব ব্যাংকে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে। এতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব, লেনদেন বিবরণী, ঋণ সংক্রান্ত তথ্য, আমানত, আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব নথি নির্ধারিত ছকে তিন দিনের মধ্যে বিএফআইইউতে পাঠাতে।

এই সিদ্ধান্ত মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ২৩(১)(গ) ধারার আওতায় নেওয়া হয়েছে। সাধারণত অর্থপাচার বা অবৈধ লেনদেনের প্রমাণ পাওয়া গেলে এই আইন অনুসারে ব্যাংক হিসাব ফ্রিজ করা হয়।
এই তালিকায় রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস, যার জাতীয় পরিচয়পত্র নম্বর ১৫১৩৭৬৫১০৪২৬। তাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ছড়িয়েছে। ইসকন নিষিদ্ধের দাবিতে বিভিন্ন জেলায় বিক্ষোভ চলছে।

অন্যান্য তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে আছেন চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্ত্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্ব কুমার সিংহ, চন্ডিদাস বালা, জয়দেব কর্মকার, লিপী রানী কর্মকার, সুধামা গৌর দাস, লক্ষণ কান্তি দাশ, প্রিয়তোষ দাশ, রূপন দাস, রূপন কুমার ধর, আশীষ পুরোহিত, জগদীশ চন্দ্র অধিকারী এবং সজল দাস।
বিএফআইইউর চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সংশ্লিষ্ট ব্যক্তিদের এবং তাদের প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্ট খোলার ফরম, কেওয়াইসি, লেনদেন বিবরণী এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত সব তথ্য আগামী তিন দিনের মধ্যে পাঠাতে হবে।

চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার ও আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে বিভিন্ন সংগঠন থেকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই পরিস্থিতি আরও গভীর পর্যবেক্ষণের জন্য ব্যাংক এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page