November 2, 2026, 4:36 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে মাঠের ধান ক্ষেত থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার মাগুরায় জাতীয় যুব দিবস অনুষ্ঠান ও আত্মকর্মী যুবদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী মেলা পোশাকশ্রমিকদের আন্দোলন সামলাতে জরুরি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী চার দিন বন্ধ থাকবে একটি এলএনজি টার্মিনাল ; সারা দেশে কমবে গ্যাসের সরবরাহ সিরাজগঞ্জে আত্মসমর্পণ করলেন তিন জেলার ৬৫ চরমপন্থী বরিশালে টিকটক নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার পর শ্বশুরবাড়িতে মিললো স্বামীর মরদেহ রংপুরে ৯ শিক্ষক মিলে পাস করাতে পারেননি কলেজের একমাত্র এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীকে ক্রিপ্টোকারেন্সিতে বৃহত্তম চুরি ; ৯০ শতাংশই উদ্ধারের দাবি বাইন্যান্সের
এইমাত্রপাওয়াঃ

চীনকে হুমকি মোকাবিলায় আরও ৪০ বিলিয়ন ডলার খরচ করবে তাইওয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের হুমকি মোকাবিলায় নিজেদের প্রতিরক্ষা আরও শক্তিশালী করতে ৪০ বিলিয়ন ডলারের অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট আনতে যাচ্ছে তাইওয়ান। বুধবার (২৬ নভেম্বর) এ ঘোষণা দেন সেখানের প্রেসিডেন্ট লাই চিং-তে।

চীন দীর্ঘদিন ধরে গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে এবং গত পাঁচ বছর ধরে রাজনৈতিক ও সামরিক চাপের মধ্যে রেখেছে। তবে এসব দাবি জোরালোভাবেই প্রত্যাখ্যান করে তাইপে।

যুক্তরাষ্ট্রও তাইওয়ানকে নিজের প্রতিরক্ষা খাতে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানাচ্ছে—যেমনটি ইউরোপের দেশগুলোর প্রতিও করছে ওয়াশিংটন।

তাই প্রেসিডেন্ট লাই গত আগস্টে ঘোষণা করেছিলেন, ২০৩০ সালের মধ্যে তাইওয়ানের প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৫ শতাংশে উন্নীত করার আশা করছেন তিনি।

১.২৫ ট্রিলিয়ন তাইওয়ানি ডলারের (প্রায় ৩৯.৮৯ বিলিয়ন মার্কিন ডলার) নতুন এই প্যাকেজ উন্মোচন করতে গিয়ে লাই বলেন, ইতিহাস প্রমাণ করেছে—আগ্রাসনের মুখে আপস করতে গেলে শেষমেশ দাসত্ব ছাড়া কিছুই মেলে না।

তিনি বলেন, জাতীয় নিরাপত্তার বিষয়ে আপসের কোনো সুযোগ নেই। জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র আমাদের রাষ্ট্রের ভিত্তি।

তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রী ওয়েলিংটন কু জানান, ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত চলবে এই বাজেট কার্যক্রম। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোনসহ নতুন “টি-ডোম” আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অন্তর্ভুক্ত থাকবে।

 

 

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page