September 28, 2026, 10:01 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

চীনা নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দেবে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা নাগরিকদের ভিসামুক্ত সুবিধা দেওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। আগামী ১৪ আগস্ট থেকে এই অফার দেবে দেশটি, যা বেইজিংয়ের প্রতি ইসলামাবাদের প্রতিশ্রুতির অংশ। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ তথ্য জানিয়েছেন।

চীনা ১২ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে শাহবাজ এ তথ্য দেন। চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মন্ত্রী ওয়াং ফুকাং।

বৈঠকে শাহবাজ শরিফ বলেন, সম্প্রতিক চীন সফরকালে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াংকে পাকিস্তানে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে অনুরোধ করেছিলেন।

এর লক্ষ্য হলো চীনের মতো পাকিস্তানের অর্থনীতির মডেল করা। আজ সেই দল পাকিস্তানে এসেছে। শিগগির অগ্রগতি হবে বলে তিনি আশাবাদী।

শাহবাজ জোর দিয়ে বলেন, চীন ও পাকিস্তানের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এই মুহূর্তে শিল্প ক্ষেত্রে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধানমন্ত্রী বলেন, যৌথ উদ্যোগ ও সহযোগিতা একটি জয়-জয় পরিস্থিতি তৈরি করবে। তিনি বলেন, প্রতিনিধিদলের সফর অত্যন্ত আশ্বাসদায়ক ছিল এবং আশা প্রকাশ করেন যে এটি পাকিস্তানের জন্য উপকারী ও ফলপ্রসূ হবে।

শাহবাজ দ্বিতীয়বরের মতো পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি আশা করছেন, শিল্প, কৃষি, অর্থনৈতিক অঞ্চলগুলোর ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হবে। তাছাড়া চীনে যেসব কৃষি পণ্যের চাহিদা রয়েছে তার উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page