April 24, 2026, 9:13 pm
শিরোনামঃ
বিরোধী দলের নয় সরকারের মাথায় স্বৈরাচারের ভূত চেপে বসেছে : জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার ঝিনাইদহে ট্রাক চাপায় একজন নারী নিহত দেশে লোডশেডিং বাড়ার আশঙ্কা টিকার অভাবে বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাজধানীতে ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে লোক ভাড়া করে সাবেক স্বামীকে তুলে আনার সময় নারী আটক ঝিনাইদহের মহেশপুরে সীমান্তে ১১ দিন আগে উদ্ধার হওয়া লাশটি আফগান নাগরিকের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ট্রাম্প   পাকিস্তান সেনাবাহিনীর খাইবার অভিযানে ২২ জন ভারত সমর্থিত বিদ্রোহী নিহত ন্যাটো দেশগুলোকে শাস্তি দেবে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

চীনা পররাষ্ট্রমন্ত্রী পদে আবারও ফিরেছেন ওয়াং ই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী পদে আবার পরিবর্তন করেছে এবং কিন গ্যাংয়ের জায়গায় নতুন করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-কে ফিরিয়ে আনা হয়েছে। কিন গ্যাং মাত্র সাত মাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে, প্রায় এক দশক ধরে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাজ করেছেন ওয়াং ই।

গতকাল (মঙ্গলবার) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়। পররাষ্ট্রমন্ত্রী পদে রদবদলের পাশাপাশি এই কমিটি চীনের কেন্দ্রীয় ব্যাংকের জন্য একজন নতুন গভর্নর নিয়োগ করে।
পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে কেন পরিবর্তন আনা হলো সে ব্যাপারে চীনা কমিউনিস্ট পার্টির স্ট্যান্ডিং কমিটি কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন ব্যাখ্যা দেয়া হয়নি। কিন গ্যাং মাত্র ৭ মাস পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেক্ষেত্রে তাকেই চীনের সবচেয়ে স্বল্প সময়ের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বিবেচনা করা হচ্ছে। গত এক মাস ধরে তাকে জনসমক্ষে দেখা যাচ্ছে না এবং আসিয়ানে নিযুক্ত শীর্ষ পর্যায়ের কূটনীতিকদের বৈঠকেও তিনি অংশ নেননি। অবশ্য, সে সময় ওই বৈঠকে কিন গ্যাংয়ের অনুপস্থিতির বিষয়টিকে স্বাস্থ্যগত কারণ বলে উল্লেখ করা হয়েছিল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page