September 21, 2026, 4:51 pm
শিরোনামঃ
যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে কথা বলতে চান বাইডেন : হোয়াইট হাউজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আবারও কথা বলতে আগ্রহী। তবে তিনদিনের সফরে মস্কোয় অবস্থান করছেন শি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ বন্ধে নিয়ে তার সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের।

তিনি আরও জানান, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনার বিষয়ে এখনও কোনও সময় বা স্থান নির্ধারণ হয়নি। তবে উপযুক্ত সময়ে তা নির্ধারণ করতে চান মার্কিন কর্মকর্তরা। এ বিষয়টি গুরুত্বপূর্ণ যে আমরা আলোচনার পথ সবসময় উন্মুক্ত রাখি, বিশেষ করে পরিস্থিতি যখন ঘোলাটে অথবা উত্তেজনা বিরাজ করে।

বাইডেন প্রশাসনের এই কর্মকর্তা আরও বলেন, বেইজিং-এ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের স্থগিত হওয়া সফরের সময় পুনর্নিধারণ করতে চায় যুক্তরাষ্ট্র।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের আকাশে চীনের বিশালাকৃতির বেলুন প্রবেশের ঘটনায় দুই দেশের কূটনৈতিক পর্যায়ে উত্তেজনা শুরু হয়। বেইজিং ওই বেলুনটিকে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করছিল, এমন দাবি করে যুদ্ধবিমান দ্বারা গুলি করে ভূপাতিত করে ওয়াশিংটন। যদিও বেলুনটি আবহাওয়া সংশ্লিষ্ট কাজে ব্যবহার হচ্ছিল, কক্ষচ্যুত হয়ে যায় বলে দাবি করেন শি জিনপিং প্রশাসন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page