September 16, 2026, 8:18 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তির অর্থ পাবে জুলাইয়ের শহীদ পরিবার কক্সবাজারে ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার অভিযোগ মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সরাসরি হুথিদের সঙ্গে আলোচনা করছে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে ভোটে ট্রাম্পের বিধিনিষেধ আটকে দিলেন সুপ্রিম কোর্ট যশোরে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা আটক মাগুরায় হেকমতের বাড়ীতে জুয়াড়ি ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসীদের হামলা লুটপাট ও অগ্নিসংযোগ
এইমাত্রপাওয়াঃ

চীনা মুদ্রা ইউয়ানে রাশিয়ার তেলের দাম পরিশোধ করবে পাকিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার কাছ থেকে কেনা জ্বালানি তেলের দাম চীনা মুদ্রার ইউয়ানে পরিশোধ করার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। সরকারি সূত্রের বরাত দিয়ে গতকাল (শনিবার) স্থানীয় গণমাধ্যম এ খবর দিয়েছে।

রাশিয়া থেকে তেলের প্রথম চালান জুন মাসের প্রথম দিকে পাকিস্তানের বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রথম কার্গো জাহাজে সাড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল রয়েছে।
পাকিস্তানের সরকারি সূত্র অর্থ পরিশোধের মডেল সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি এবং রাশিয়ার কাছ থেকে পাকিস্তান কী ধরনের মূল্য ছাড় পাবে তাও বলা হয়নি। ক্রেতা এবং বিক্রেতার স্বার্থ রক্ষার জন্য এ সম্পর্কিত তথ্য প্রকাশ্যে আনা যাচ্ছে না বলে ওই সূত্র উল্লেখ করেছে।
প্রথম চালানে রাশিয়া উরাল ক্রুড সরবরাহ করছে এবং ধারণা করা হচ্ছে পাকিস্তান রিফাইনারি লিমিটেড এই তেল পরিশোধনের দায়িত্ব পালন করবে।
অন্য কয়েকটি সূত্র জানিয়েছে, পাকিস্তান রাশিয়ার কাছ থেকে প্রতি ব্যারেল তেল ৫০ থেকে ৫২ ডলারে কিনবে যা জি-সেভেনভুক্ত দেশগুলোর বেধে দেয়া মূল্য সীমার চেয়ে কম। জি সেভেন রাশিয়ার তেলের মূল্য সীমা ৬০ ডলার বেঁধে দিয়েছে।
চলতি বছরের প্রথম দিকে রাশিয়া এবং পাকিস্তান তেল কেনার ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছায়। রাশিয়া থেকে কম দামে তেলের চালান পৌঁছালে তা অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের জন্য বড় স্বস্তির কারণ হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page