October 7, 2026, 10:28 am
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা চলছে : কাতার হরমুজ প্রণালির ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ হারিয়েছে ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যশোরের শার্শায় গাছের সাথে পিকআপের ধাক্কায় হেলপার নিহত
এইমাত্রপাওয়াঃ

চীনের উন্নয়নশীল দেশের মর্যাদা হারাতে মার্কিন সেনেটে আইন পাস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের ‘উন্নয়নশীল দেশের মর্যাদা’ অপসারণের লক্ষ্যে দ্বিদলীয় আইন অনুমোদন করেছে মার্কিন সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি। গত মার্চে প্রতিনিধি পরিষদে একই রকম আইন পাসের পর এই পদক্ষেপ নিলো সেনেটের ওই কমিটি।

‘ডেভেলপিং নেশন স্ট্যাটাস অ্যাক্ট’ নামের নতুন আইনটি সর্বসম্মতভাবে পাস হয়েছে। এর ফলে ভবিষ্যতে কোনো চুক্তি ও আন্তর্জাতিক সংস্থায় চীনের ‘উন্নয়নশীল দেশের মর্যাদার’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্র তার নীতিগ্রহণ করতে পারবে।

ইকোনমিক টাইমস জানিয়েছে, এই আইনটি মার্কিন পররাষ্ট্র সচিবকে কোনো চুক্তি বা সংস্থায় ‘উন্নত দেশ’ হিসেবে চীনের মর্যাদা সক্রিয়ভাবে পরিবর্তনের সুযোগ দেয়। সেনেট যে সিদ্ধান্ত নিয়েছে তা প্রতিনিধি পরিষদের আগের পদক্ষেপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ট কমিটির বিলের সমর্থকদের যুক্তি, উন্নয়নশীল দেশের মর্যাদা চীনকে নির্দিষ্ট সংস্থা বা চুক্তিতে কিছু বিশেষ সুবিধা প্রদান করে।

মার্কিন আইন প্রণেতারা বলেন, উল্লেখযোগ্য অর্থনীতি, সামরিক শক্তি এবং বিশ্বব্যাপী ব্যাপক বিনিয়োগ করলেও চীনকে আর উন্নয়নশীল দেশ হিসেবে বিবেচনা করা যাবে না। তাদের দাবি, বহুপাক্ষিক আলোচনায় অন্যায্য সুবিধা পেতে এই উন্নয়নশীল দেশের মর্যাদাকে ব্যবহার করছে চীন।

মার্কিন প্রতিনিধি পরিষদে গত ২৭ মার্চ ‘চীন একটি উন্নয়নশীল দেশ নয়’ বিল পাস হয়েছে। ৪১৫ এর মধ্যে ওই বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। প্রতিনিধি পরিষদের বিলের বিষয়ে বলা হয়, আন্তর্জাতিক সংস্থাগুলো থেকে উন্নয়ন সহায়তা এবং ঋণ পেতে উন্নয়নশীল দেশের মর্যাদাকে ব্যবহার করছে চীন।



Our Like Page