September 14, 2026, 3:29 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ‘স্বৈরশাসক’ নন : নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক বা একনায়ক হিসেবে আখ্যায়িত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কোনও রাখঢাক না রেখেই দিন দু’য়েক আগে তিনি এই মন্তব্য করেন। তবে মার্কিন ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্টের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।

একইসঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ‘স্বৈরশাসক’ নন বলেও দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২২ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে স্বৈরশাসক আখ্যা দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের করা মন্তব্যের সঙ্গে তিনি একমত নন বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স। চলতি মাসের শেষের দিকে নিউজিল্যান্ডের এই প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফরে চীনে যাওয়ার কথা রয়েছে।

দিন দু’য়েক আগে ক্যালিফোর্নিয়ায় তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে যোগ দিয়ে বাইডেন বলেন, চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশে সন্দেহজনক চীনা গুপ্তচর বেলুন শনাক্ত হওয়ার পর অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন শি জিনপিং।

এই বিষয়ে বাইডেন বলেন, ‘শি জিনপিং অত্যন্ত বিরক্ত হয়েছিলেন। কারণ আমি গুপ্তচর সরঞ্জামে ভরা সেই বেলুনটিকে দুটি বক্স গাড়ি দিয়ে গুলি চালিয়ে ভূপাতিত করেছিলাম। আর সেসময় তিনি জানতেন না, বেলুনটি যুক্তরাষ্ট্রের আকাশে আছে।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘স্বৈরশাসকদের জন্য এটা বেশ বিব্রতকর। তারা জানেন না কী ঘটছে। বেলুনটিকে যেখানে পাওয়া গেছে, সেখানে সেটির যাওয়ার কথা ছিল না।’

প্রেসিডেন্ট বাইডেনের এই মন্তব্যের বিষয়ে হিপকিন্স একমত কিনা জিজ্ঞাসা করা হলে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘না, এবং চীনে যে সরকার গঠন করা হয়েছে তা চীনা জনগণের নিজস্ব বিষয়।’

চীনের জনগণের সরকার গঠনের বিষয়ে কোনও বক্তব্য আছে কিনা এমন প্রশ্নের জবাবে হিপকিন্স বলেন: ‘তারা যদি তাদের সরকার ব্যবস্থা পরিবর্তন করতে চায়, তাহলে সেটা তাদের বিষয়।’

রয়টার্স বলছে, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স আগামী ২৫ থেকে ৩০ জুন পর্যন্ত চীন সফর করবেন। সেসময় তিনি একটি বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্বও দেবেন যেখানে নিউজিল্যান্ডের কিছু বড় কোম্পানিও থাকবে।

এছাড়া সফরে তিনি প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন।

অন্যদিকে প্রেসিডেন্ট শি জিনপিংকে ‘স্বৈরশাসক’ হিসাবে আখ্যা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনা করেছে চীন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বেইজিং সফরের মাধ্যমে চিরবৈরী এই দুই দেশের উত্তেজনা প্রশমনের চেষ্টার মাঝে বুধবার বাইডেনের ওই মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘উস্কানিমূলক’ বলে অভিহিত করেছে এশিয়ার পরাশক্তি এই দেশটি।

আনুষ্ঠানিকভাবে চীন-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক স্থাপনের পর বর্তমানে তা একেবারে তলানিতে রয়েছে। দ্বিপাক্ষিক এই সম্পর্ক স্থিতিশীল করার লক্ষ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের দুদিনের বেইজিং সফর শেষ হয় গত সোমবার। আর তার একদিন পরই জো বাইডেন ওই মন্তব্য করেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে কমিউনিস্ট পার্টির প্রধান এবং গত মার্চে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার মাধ্যমে মাও সেতুংয়ের পর চীনের সবচেয়ে শক্তিশালী নেতা হয়ে উঠেছেন শি জিনপিং।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page