September 27, 2026, 6:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চীনের যুদ্ধজাহাজগুলো স্পর্শকাতর প্রণালীর দিকে যাত্রা করছে : তাইওয়ান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তাইপেই বুধবার বলেছে, স্বায়ত্বশাসিত দ্বীপটির কাছে বেইজিং গুলেবর্ষণের অনুশীলন করার পর চীনা বিমানবাহী রণতরীগুলোকে তাইওয়ান এবং চীনকে পৃথককারি প্রণালীর দিকে যাত্রা করছে বলে তারা সনাক্ত করেছে।

তাইপেই থেকে এএফপি জানায়, চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং তাইপেইকে তার সার্বভৌমত্বের দাবি মেনে নেওয়ার জন্য চাপ দেওয়ায় সাম্প্রতিক বছরগুলোয় দ্বীপের চারপাশে চীন সামরিক তৎপরতা বাড়িয়েছে।

লিয়াওনিং বিমানবাহী রণতরী গুলোকে রাতের বেলা তাইওয়ানের প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, তাইপেই-শাসিত প্রাতাস দ্বীপপুঞ্জের কাছের জলে এবং উত্তরে সংবেদনশীল তাইওয়ান প্রণালীর দিকে যেতে দেখা গেছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ এক বিবৃতিতে বলেছে, ‘বিমানবাহী রণতরী লিয়াওনিং-এর নেতৃত্বে চীনা নৌবাহিনীর জাহাজগুলোকে ডংশা (প্রাতাস দ্বীপপুঞ্জ)-এর কাছে জলের মধ্য দিকে যাত্রা করে তাইওয়ান প্রণালীর উত্তর দিকে চলতে থাকে।’ মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের সামরিক বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এবং সে অনুযায়ী প্রতিক্রিয়া জানিয়েছে।

লিয়াওনিং গত সপ্তাহে তাইওয়ানের আশেপাশে চীনের বৃহৎ আকারের সামরিক মহড়ায় অংশ নেয়। তাইপেই এবং এর মূল সমর্থক ওয়াশিংটন এ বিষয়ে নিন্দা জানায়।
চীন মঙ্গলবার তাইওয়ান থেকে প্রায় ১০৫ কিলোমিটার এলাকায় একটি লাইভ-ফায়ার অনুশীলন করার ঘোষণা দেওয়ার পর তাইওয়ানকে ঘিরে রাখায় চীন রেকর্ড সংখ্যক যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে। বেইজিং বলেছে ‘তাইওয়ানের স্বাধীনতা’ বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপের প্রতি কঠোর সতর্কতা স্বরূপ সেগুলো পাঠানো হয়।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page