October 29, 2026, 11:08 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

চীনের সাথে সংঘাতে প্রস্তুত নয় পশ্চিমারা : ফিন্যান্সিয়াল টাইমস

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমা দেশগুলোতে গোলাবারুদ এবং সামরিক সরঞ্জামের স্বল্পতা দেখা দিয়েছে। এ কারণে তারা চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত নয়।

ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস গতকাল (বুধবার) এ রিপোর্ট প্রকাশ করেছে। মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের বরাত দিয়ে পত্রিকাটি বলেছে, ন্যাটো সামরিক জোটের অস্ত্র কারখানাগুলো এই স্বল্পতা পূরণে এ মুহূর্তে সক্ষম নয়।

সেন্টার ফর স্ট্রাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ বা সিএসআইএস বলছে,  আমেরিকার হাতে ৪৫০টি দীর্ঘ পাল্লার জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। তাইওয়ান ইস্যুতে চীনের সাথে যুদ্ধ শুরু হলে এই ক্ষেপণাস্ত্র দিয়ে মাত্র এক সপ্তাহ যুদ্ধ করা যাবে।

সেন্টার ফর নিউ আমেরিকান সিকিউরিটি নামে অন্য একটি গবেষণা সংস্থা জানাচ্ছে, আমেরিকার হাতে ক্ষেপণাস্ত্রের মজুদ এতই কম যে, প্রাথমিক আগ্রাসন মোকাবেলা করাও কঠিন।

গবেষণা প্রতিষ্ঠানটি বলছে, চীনের বিরুদ্ধে যুদ্ধে বিজয়ী হতে আমেরিকাকে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র, সমুদ্রভিত্তিক যুদ্ধাস্ত্র এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থাকতে হবে। ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুসারে, আমেরিকা ২০২৪ অর্থবছরে মাত্র ১১০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র কেনার অর্ডার দিয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page