October 16, 2026, 8:30 am
শিরোনামঃ
কৃষিখাত লাভজনক করতে প্রণোদনা দিতে হবে : রাষ্ট্রপতি সাবেক উপমন্ত্রী আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কাজ করছে সরকার : পানি সম্পদ প্রতিমন্ত্রী চীনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যকালে বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট  চট্টগ্রামে প্রথম বিয়ের তথ্য জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা খুলনায় পুলিশকে কুপিয়ে টাকা-মোবাইল ছিনতাইয়ের অভিযোগে ২ জন আটক মসজিদে ‘অনৈতিক কাজ’ ; মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ ইরানের ওপর ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে : ইরানের পার্লামেন্ট স্পিকার
এইমাত্রপাওয়াঃ

চীনের হ্যাকারগোষ্ঠী মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে : যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীনের ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট’ একটি হ্যাকারগোষ্ঠী মার্কিন অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। ডিসেম্বরের শুরুর দিকে এ ঘটনা ঘটলেও অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের ঘটনাটি সম্পর্কে জানাতে একটি চিঠি দেওয়ার পর সোমবার (৩০ ডিসেম্বর) বিষয়টি প্রকাশ্যে আসে।

এদিকে, যুক্তরাষ্ট্রের এমন দাবি প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত চীনা দূতাবাস। চীনা দূতাবাসের এক মুখপাত্র বিবিসি নিউজকে বলেন, কোনো ভিত্তি ছাড়াই কাদা–ছোড়াছুড়ির অংশ হিসেবে এই অভিযোগ করা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা জানান, হ্যাকাররা অর্থ মন্ত্রণালয়ের একটি সিস্টেমে ও গোপন নয়, এমন কিছু নথিতে প্রবেশ করতে পেরেছেন। হ্যাকিংয়ের এই ঘটনাকে ‘বড় ঘটনা’ হিসেবে বিবেচনা করে এর প্রভাব খতিয়ে দেখতে এফবিআই ও অন্যান্য সংস্থার সঙ্গে কাজ করছে মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবিসিকে বলেন, বিয়ন্ডট্রাস্ট ৮ ডিসেম্বর হ্যাকিংয়ের আশঙ্কার কথা জানিয়ে অর্থ মন্ত্রণালয়কে সতর্ক করেছিল। কোম্পানিটির মতে, ২ ডিসেম্বর তারা প্রথম সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। তবে এর তিনদিন পর কোম্পানিটি বুঝতে পারে যে তাদের হ্যাক করা হয়েছে।

ওই মুখপাত্র আরও বলেন, হ্যাকার গোষ্ঠী অর্থ মন্ত্রণালয়ের অনেক কর্মীর কর্মক্ষেত্র ও তাদের কাছে রাখা গোপন নয়, এমন নির্দিষ্ট কিছু নথিতে প্রবেশ করতে সক্ষম হয়েছে। তবে কোন নথি হ্যাকারদের হাতে পড়েছে ও কত সময় ধরে হ্যাকিং হয়েছে, তা জানায়নি মন্ত্রণালয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় আইনপ্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে, চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী অফিসের বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে। এই সিস্টেম ব্যবহার করে কর্মীরা অফিসের বাইরে থেকে মন্ত্রণালয়ের সিস্টেমে ঢুকে কাজ করতে পারেন।

মার্কিন কর্মকর্তারা বলেন, হ্যাকিংয়ের পর থেকে বিয়ন্ডট্রাস্ট নামের ওই পরিষেবা বন্ধ রাখা হয়েছে। এরপর মন্ত্রণালয়ের সিস্টেমে হ্যাকারদের প্রবেশের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং ফরেনসিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সঙ্গে কাজ করছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে মার্কিন কর্মকর্তারা বলেন, চীনের রাষ্ট্রীয় মদদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী (এপিটি) এ ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে। সূত্র: বিবিসি

 

আজকের বাংলা তারিখ

  • ১৬ই অক্টোবর, ২০২৬
  • ১লা কার্তিক, ১৪৩৩
  • ৪ঠা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page