March 26, 2026, 8:19 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

চীনে কয়লাখনির অফিসে আগুনে ২৫ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে একটি কয়লাখনির অফিস ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৫১ জন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দেশটির শানজি প্রদেশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবামাধ্যম আল জাজিরা এসব তথ্য জানায়।

সিসিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, চার তলাবিশিষ্ট ওই ভবন শানজি প্রদেশের লিশি জেলায় অবস্থিত। ভবনটি ইয়ংজু নামে একটি কয়লাখনির মালিকানা প্রতিষ্ঠানের। স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।’

সংবাদমাধ্যমটি আরও বলে, ক্ষতিগ্রস্ত ভবন থেকে সব মিলিয়ে ৬৩ জনকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে অন্তত ৫১ জনকে চিকিৎসার জন্য লুলিয়াং ফার্স্ট পিপল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে তদন্ত চলছে।

সিসিটিভি বলছে, চীনের শিল্প এলাকায় এমন দুর্ঘটনা খুব একটা বিরল নয়। প্রায়ই সেখানে অগ্নিকাণ্ড, ভবন ধসে পড়ার মতো ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার মূল কারণ দুর্বল অবকাঠামো ও শিথিল আইন প্রয়োগ।

এর আগে চলতি বছরের জুলাইয়ে একটি স্কুল জিমনেশিয়ামের ছাদ ভেঙে পড়ে ১১ জনের মৃত্যু হয়। তার ঠিক আগের মাসে একটি রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনায় ৩১ জন নিহত হয়। তাছাড়া এপ্রিলে বেইজিংয়ের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৯ জনের মৃত্যু হয়।

তবে নিকট ইতিহাসে চীনে সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে ২০১৫ সালে। সে বছর তিয়ানজিনে একটি রাসায়নিক কারখানার গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬৫ জন নিহত হয়। সূত্র: আল জাজিরা, রয়টার্স

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page