September 23, 2026, 1:10 pm
শিরোনামঃ
জাতিসংঘে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী ; পেলেন ৩ দেশ সফরের আমন্ত্রণ রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বাংলাদেশের ই-কমার্স সম্প্রসারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না : হাইকোর্ট গোপালগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৭ জন আহত নোয়াখালীতে নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগনের লাঠির আঘাতে মামার মৃত্যু গাজায় ভয়াবহ দুর্ভোগে নীরব থাকবে না ব্রিটেন : ব্রিটেনের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইসরায়েলের তৈরি একই প্রতিষ্ঠানের সঙ্গে ড্রোন চুক্তি করলো ভারত-পাকিস্তান গাজা যুদ্ধ নিয়ে জাতিসংঘে তীব্র চাপের মুখে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ

চীনে কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। সোমবার (১০ জুলাই) দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের দক্ষিণ-পূর্ব গুয়াংডং প্রদেশের একটি কিন্ডারগার্টেনে ছুরিকাঘাতে ছয়জন নিহত ও একজন আহত হয়েছেন বলে পুলিশ বিবিসিকে জানিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় তারা ২৫ বছর বয়সী একজনকে গ্রেপ্তার করেছে এবং হামলার কারণ অনুসন্ধান করছে।

অবশ্য হামলায় হতাহতদের সম্পর্কে কোনো বিবরণ প্রকাশ করেনি পুলিশ। তবে এটিকে ‘ইচ্ছাকৃত হামলা’ বলে অভিহিত করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৪০ মিনিটে এই হামলার ঘটনা ঘটে। আর সকাল ৮টায় ওই ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ব্যক্তির নামের শেষাংশ উ বলেও জানানো হয়েছে।

স্থানীয় নগর সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, নিহতদের মধ্যে একজন শিক্ষক, দু’জন অভিভাবক এবং বাকি তিনজন শিক্ষার্থী।

বিবিসি বলছে, চীনে হিংসাত্মক ও সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে স্কুলগুলোতে হামলার ঘটনাও রয়েছে।

এর আগে গত বছরের আগস্টে দক্ষিণ-পূর্ব জিয়াংসি প্রদেশের একটি কিন্ডারগার্টেনে এক ব্যক্তি ছুরি হামলা চালিয়ে তিনজনকে হত্যা করে এবং ছয়জনকে আহত করে। তারও আগে ২০২১ সালের এপ্রিলে স্বায়ত্তশাসিত অঞ্চল গুয়াংজি ঝুয়াংয়ের বেইলিউ শহরে গণ ছুরিকাঘাতে দুই শিশু মারা যায় এবং ১৬ জন আহত হয়।

এছাড়া ২০১৮ সালের অক্টোবর মাসে দক্ষিণ-পশ্চিম চীনের চংকিংয়ের একটি কিন্ডারগার্টেনে ছুরির হামলায় ১৪ জন শিশু আহত হয়েছিল।

বিবিসি বলছে, চীনা কর্তৃপক্ষ ২০১০ সাল থেকে দেশটির স্কুলগুলোর চারপাশে নিরাপত্তা জোরদার করছে। সে বছর স্থানীয় কর্তৃপক্ষকে শিক্ষক ও ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ‘দৃঢ়ভাবে ক্র্যাক ডাউন’ করার আহ্বান জানিয়েছিল দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয়।

এছাড়া ২০২১ সালের এপ্রিল মাসের সেই হামলার পরে চীনের স্কুলগুলোতে জরুরি নির্গমণ মহড়া বাধ্যতামূলক করেছিল চীনা শিক্ষা মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page