March 10, 2026, 9:24 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চীনে বন্যায় ১৫ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে ভারী বৃষ্টি-বন্যায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও চারজন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে শিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এক প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণপশ্চিমাঞ্চলীয় চংকিং পৌরসভায় গত সোমবার থেকে ভারী বৃষ্টি ও বন্যায় ১৫ জন প্রাণ হারিয়েছে। এছাড়া চারজন এখনও নিখোঁজ রয়েছে।

বুধবারের ওই প্রতিবেদনে জানানো হয় যে, প্রেসিডেন্ট শি জিনপিং আদেশ দিয়েছেন যে, স্থানীয় কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের নিরাপত্তা ও সম্পদের সুরক্ষা নিশ্চিতের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।

বন্যা মোকাবিলায় সব স্তরের কর্মকর্তাদের নেতৃত্ব দিতে হবে এবং জনগণ ও সম্পদের নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সব ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করার বিষয়ে জোর দিয়েছেন শি জিনপিং।

বন্যায় বেশ কিছু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার স্থানীয় শ্রমিকরা দেখতে পেয়েছেন যে, চংকিংয়ের উপকণ্ঠে বন্যার কারণে ক্ষতিগ্রস্ত একটি সেতু ভেঙে পড়েছে।

প্রতিবেশী সিচুয়ান প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি মাসে ভারী বৃষ্টিপাতের কারণে ৪ লাখ ৬০ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৃষ্টির কারণে প্রায় ৮৫ হাজার মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page