November 28, 2026, 1:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চীনে স্কুলের ছাদ ধসে ১১ জন নিহত ; ধ্বংসস্তুপের নিচে অনেকে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের একটি স্কুলের ছাদ ধসে ১১ জন নিহত হয়েছে। ওই ঘটনায় এখনো ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে আছেন অনেকে।

সংবাদমাধ্যমগুলো জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলের হেইলংজিয়াং প্রদেশের কিকিহারে মিডেল স্কুলের জিমের ছাদ ধসে পড়ে।

সেখান থেকে উদ্ধার করার পর চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। চিকিৎসাধীন অবস্থায় আরও সাত জনের মৃত্যু হয়। ১শ’ ৬০ জন উদ্ধারকর্মী এবং ৩৯টি দমকলের গাড়ি উদ্ধারকাজে অংশ নেয় বলে জানা গেছে।

ওই দুর্ঘটনার পর প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্মাণ শ্রমিকরা ভবনটির ছাড়ে দানাদার পার্লাইট ব্যবহার করেছিলেন। ভারী বৃষ্টির ফলে পার্লাইট প্রসারিত হয়ে ছাদ ধসে পড়ে। যে কোম্পানি ওই ভবনের নির্মাণ কাজের সঙ্গে জড়িত ছিলেন এর সদস্যদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page