November 28, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

চীনে স্কুল বাসের ধাক্কায় শিক্ষার্থীসহ ১১ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের পূর্বাঞ্চলে মঙ্গলবার একটি মাধ্যমিক স্কুলের একটি বাস জনতার ভিড়ে চাপা দেয়। এতে ৫ শিক্ষার্থীসহ ১১ জন নিহত এবং ১৩ জন আহত হয়। রাষ্ট্রীয় গণমাধ্যম এ কথা জানিয়েছে।
রাষ্ট্রীয় সম্প্রচার কর্তৃপক্ষ সিসিটিভি জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ২৭ মিনিটে (২৩২৭ জিএমটি) একটি স্কুল কবাস শানদং  প্রদেশের তাইয়ান নগরীর কাছে চালক ‘নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে’ বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। সিসিটিভি অনুসারে বাসটি রাস্তায় পাশে অপেক্ষামান শিক্ষার্থী ও অভিভাবকদের চাপা দিলে পাঁচ শিক্ষার্থী ও ছয় অভিভাবকসহ ১১জন নিহত হয়। সিসিটিভি সম্প্রচার কর্তৃপক্ষ স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় জানিয়েছে, ‘এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।’
সিসিটিভি জানায়, আহতদের মধ্যে একজনের অবস্থা ‘আশঙ্কাজনক’। অপর ১২ জনের অবস্থা ‘স্থিতিশীল’ ।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া  ছবিগুলোতে দেখা যাচ্ছে, একটি ধূসর বাসের পাশে রাস্তায় পড়ে থাকা রক্তে ভেজা পোশাকে প্রাপ্তবয়স্কদের দেখা যাচ্ছে।
এএফপি তাৎক্ষণিকভাবে ছবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। কিছুক্ষণ পর ছবিগুলো মুছে ফেলা হয় বলে মনে হয়েছে। চীনের অনেক সরকারি স্কুল এই সপ্তাহে নতুন শিক্ষাবর্ষের জন্য আবার খুলেছে। দূর্বল নিরাপত্তা এবং বেপরোয়া গাড়ি চালানোর কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটছে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page