October 4, 2026, 3:54 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

চীনে ৪ মার্কিন নাগরিককে ছুরিকাঘাত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনে কর্মরত ৪ আমেরিকান কলেজ প্রশিক্ষককে একটি পাবলিক পার্কে ছুরিকাঘাত করা হয়েছে।

সোমবার ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এএফপি।

খবরে বলা হয়, এই চার মার্কিন নাগরিক আইওয়ার কর্নেল কলেজে প্রশিক্ষক হিসাবে কাজ করেন। প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এক ‘ঘটনায়’ আহত হয়েছে।

আইওয়া কংগ্রেসউইম্যান অ্যাশলে হিনসন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় বলেন, কর্নেল কলেজের ফ্যাকাল্টি সদস্যদের ‘নিষ্ঠুরভাবে ছুরিকাঘাত’ করার ঘটনায় তিনি ‘স্তম্ভিত’ হয়েছেন।

গভর্নর কিম রেনল্ডস বলেছেন, তারা ‘আইওয়ার ফেডারেল প্রতিনিধি দলের সাথে যোগাযোগ এবং মার্কিন পররাষ্ট্র বিভাগ এই ভয়ঙ্কর হামলার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।’

তিনি আরও বলেন, ‘অনুগ্রহ করে তাদের সম্পূর্ণ সুস্থতা, নিরাপদে বাড়িতে ফিরে যাওয়া এবং তাদের পরিবারের জন্য প্রার্থনা করুন।’

মার্কিন পররাষ্ট্র বিভাগের এক মুখপাত্র বলেছেন, তারা ‘চীনের জিলিনে ছুরিকাঘাতের ঘটনার ব্যাপারে অবগত আছে।’

তবে, জিলিন প্রাদেশিক কর্তৃপক্ষ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।



Our Like Page