October 10, 2026, 3:37 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

চীন ও পাকিস্তানের সাথে ত্রিপক্ষীয় জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়নি বাংলাদেশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ, চীন ও পাকিস্তান ত্রিপক্ষীয় সহযোগিতা জোরদারের লক্ষ্যে আলোচনা করলেও যৌথ ওয়ার্কিং গ্রুপ (জেডব্লিউজি) গঠনের প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়নি। কুনমিংয়ে অনুষ্ঠিত পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে এ নিয়ে মতবিরোধ দেখা দেয়।

কূটনৈতিক সূত্রগুলো জানায়, গত বৃহস্পতিবার চীনের কুনমিং শহরে আয়োজিত এই বৈঠকে তিন দেশই বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হলেও চীনের প্রস্তাবিত জেডব্লিউজি গঠন নিয়ে বাংলাদেশ আপত্তি তোলে।

বৈঠক শেষে চীন একটি যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব দিলে তাতেও বাংলাদেশ সম্মত হয়নি। শেষ পর্যন্ত চীন ও পাকিস্তান আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেয়। তবে বাংলাদেশ দুই দেশকে অনুরোধ জানায়, বিজ্ঞপ্তির খসড়া যেন আগে দেখানো হয়। চীনের খসড়ার কয়েকটি অংশে বাংলাদেশ ভিন্নমত জানিয়েছিল, বিশেষত জেডব্লিউজি প্রসঙ্গে মূল আপত্তি ছিল বাংলাদেশের। বাংলাদেশ সরকারের আপত্তি উপেক্ষা করেই চীন গত শুক্রবার একতরফা বিজ্ঞপ্তি প্রকাশ করে। পাকিস্তান তাদের খসড়া বাংলাদেশকে দেখায়নি।

আলোচনায় বাংলাদেশ স্পষ্ট করেই জানিয়েছিল, জেডব্লিউজি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অনুমোদন প্রতিনিধি দলের নেই। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মত নিতে হবে।

পাকিস্তানের বিজ্ঞপ্তিতে ‘বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপক্ষীয় কাঠামোর প্রথম বৈঠক’ উল্লেখ করা হয়েছে। তবে কি তিন দেশের মধ্যে নতুন কোনো জোট গঠন হয়েছে? নাকি চীন নতুন জোট গঠনের উদ্যোগ নিয়েছে, এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ কুনমিংয়ের বৈঠকে জেডব্লিউজি গঠনে রাজি হয়নি। মূলত বেশ কিছু খাতে সম্ভাব্য ত্রিপক্ষীয় সহযোগিতার উপায় নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় কোনো জোট গঠনের সিদ্ধান্ত হয়নি।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ যুগ্ম সচিব পর্যায়ে হওয়া উচিত বলে ওই আলোচনায় মত দিয়েছিলেন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ। ভিডিও লিংকের মাধ্যমে বক্তৃতা দেওয়ার সময় তিনি তিন দেশের প্রথম জেডব্লিউজির বৈঠক ইসলামাবাদে করারও প্রস্তাব দেন। কিন্তু বাংলাদেশ জেডব্লিউজি গঠনে রাজি না হওয়ায় এ নিয়ে অগ্রগতি হয়নি।

জানা গেছে, গত মাসের মাঝামাঝি চীনের পক্ষ থেকে বাংলাদেশকে কুনমিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাংলাদেশ বৈঠকে যোগ দেওয়া নিয়ে দ্বিধায় ছিল। কারণ, বৈঠকের লক্ষ্য–উদ্দেশ্য সম্পর্কে চীন তখন কোনো কিছু স্পষ্ট করেনি।

সাবেক ও বর্তমান বেশ কয়েকজন কূটনীতিক মনে করেন, কুনমিংয়ে গত বৃহস্পতিবারের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বাংলাদেশ এড়িয়ে চললেই ভালো হতো। এই উদ্যোগের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়েও নানা প্রশ্ন রয়েছে।

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী ও পাকিস্তানের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী বৈঠকে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করেন। পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page