July 31, 2026, 9:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

চীন-তাইওয়ান পুনঃএকত্রীকরণের মাঝখানে কোনো শক্তি দাঁড়াতে পারবে না : মাও নিং

গতকাল (শুক্রবার) রাজধানী বেইজিংয়ে সংবাদ ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং একথা বলেন। তিনি বলেন, তাইওয়ান এবং আমেরিকার মধ্যে আনুষ্ঠানিক যেকোনো ধরনের যোগাযোগের বিরোধী বেইজিং।

চীনা মুখপাত্র বলেন, “আমরা বহুবার বলেছি এবং আবারও বলছি যে, তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইন ওয়েনের আমেরিকায় কথিত ট্রানজিট নেয়ার কঠোর বিরোধিতা করে চীন সরকার। যেকোনো নামে বা যে কোন অজুহাতে তাইওয়ানের কর্মকর্তাদের আমেরিকা সফরের বিরোধী আমরা। একইভাবে আমেরিকার পক্ষ থেকে তাইওয়ানের সাথে যেকোনো ধরনের যোগাযোগের বিষয়টিও আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, তাইওয়ানের প্রেসিডেন্ট  আমেরিকায় যাত্রা বিরতির নামে যে সফর করেছেন তা মূলত তাদের বিচ্ছিন্নতাবাদী প্রচেষ্টার অংশ।

তাইওয়ানের প্রেসিডেন্ট গুয়েতেমালা ও বেলিজ সফরে গেছেন। এই সফরে যাওয়ার পথে তিনি নিউইয়র্কে যাত্রাবিরতি করেন। বিষয়টিকে তীব্র সমালোচনার দৃষ্টিতে দেখছে চীন সরকার

আজকের বাংলা তারিখ



Our Like Page