September 27, 2026, 5:43 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

চীন নিজের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করবে : ন্যাটোর প্রতি হুঁশিয়ারি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণ প্রচেষ্টার তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, চীনের আইনসম্মত অধিকার হুমকিগ্রস্ত করা হলে কঠোর জবাব দেয়া হবে।

ইউরোপীয় ইউনিয়নে চীনের স্থায়ী মিশন মঙ্গলবার এক বিবৃতি প্রকাশ করে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছে। লিথুয়ানির রাজধানী ভিলনিয়াসে ন্যাটো জোটের শীর্ষ সম্মেলন থেকে চীনবিরোধী বক্তব্য প্রকাশিত হওয়ার পর বেইজিং এ বিবৃতি প্রকাশ করল।

মঙ্গলবারই ভিলনিয়াস শীর্ষ সম্মেলন থেকে কড়া ভাষায় একটি ইশতেহার প্রকাশ করে বলা হয়, গণ প্রজাতন্ত্রী চীন ‘উচ্চাকাঙ্ক্ষী ও জবরদস্তিমূলক নীতি’ অনুসরণ করে ন্যাটো জোটের  স্বার্থ, নিরাপত্তা ও মূল্যবোধের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।

ন্যাটো শীর্ষ নেতাদের ইশতেহারে বলা হয়, “চীনের বিদ্বেষপরায়ণ হাইব্রিড ও সাইবার অপারেশন এবং এর সংঘাতপূর্ণ বাগাড়ম্বর ও বিভ্রান্তিকর বক্তব্য ন্যাটো জোটের নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করে তুলেছে।”

এই বক্তব্য প্রত্যাখ্যান করে চীনা মিশন বলেছে, ন্যাটোর প্রজ্ঞাপনে প্রকৃত বাস্তবতা উপেক্ষা করা হয়েছে, চীনের অবস্থান ও নীতিকে বিকৃত করে তুলে ধরা হয়েছে এবং ইচ্ছাকৃতভাবে চীনের বদনাম করা হয়েছে। চীনা মিশনের বিবৃতিতে বলা হয়েছে, বেইজিং দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ রক্ষা করবে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page