April 11, 2026, 9:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে : নৌপরিবহন প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীন বাংলাদেশের উন্নয়নে সবসময় পাশে থাকবে এবং সরকারকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পের সাথে চীনের সম্পৃক্ততা রয়েছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের সাথে চীনের অনেকগুলো প্রকল্প আছে। সেগুলো এক্সপিডাইট করা, বিশ্বের মন্দা অর্থনীতি মোকাবিলা করা, বাংলাদেশের অর্থনীতির সাথে থাকার বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ শিপিং কর্পোরেশন চীন থেকে ছয়টি জাহাজ সংগ্রহ করেছে, আরো চারটি জাহাজ সংগ্রহ করা হচ্ছে। শীঘ্রই জাহাজগুলোর কিললেয়িং হবে। এরপর আরো দু’টি জাহাজ সংগ্রহ করা হবে।
পায়রা বন্দরের ফার্স্ট টার্মিনালে চীনের বিনিয়োগের আগ্রহ রয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের ইকনোমি বেড়ে যাচ্ছে। মেরিটাইম সেক্টরে বাংলাদেশ ভাল ভূমিকা পালন করছে। বাংলাদেশের তিনটি সমুদ্র বন্দর এক্সপানসনে বাংলাদেশ সহযোগিতা চাইলে চীন সহযোগিতা করবে। আন্তর্জাতিক নৌ সংস্থায় বাংলাদেশ জয়লাভ করায় চীন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page