September 29, 2026, 3:44 am
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

চীন সফর করবেন রূশ প্রেসিডেন্ট পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে চীনা নেতা শি জিনপিংয়ের আমন্ত্রণে চীন সফর করবেন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনয়িং বলেন, পুতিন বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বেইজিং সফর করবেন। মাত্র ছয় মাসের মধ্যে রুশ নেতার এটি হবে দ্বিতীয় চীন সফর।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া তাদের বড় ধরনের সামরিক অভিযান শুরু করার কয়েক দিন আগে বেইজিং এবং মস্কো একটি ‘সীমাহীন’ অংশীদারিত্ব ঘোষণা করে এবং তখন থেকে দুই দেশের মধ্যে বাণিজ্যকে রেকর্ড উচ্চতায় উন্নীত করেছে।
ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন প্রশ্নে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপের পর থেকে রাশিয়া চীনকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লাইফলাইন হিসাবে দেখেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page