July 26, 2026, 2:46 pm
শিরোনামঃ
আধুনিক সেনাবাহিনী গড়তে মেধা ও শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান করলেন প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি লন্ডনে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন এমন তথ্য নেই : স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে প্রস্তুতি ; স্পিকারের সঙ্গে বৈঠকের উদ্যোগ ইসি সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পুশইন চেষ্টার ১৪ ঘণ্টা পর ৬ জনকে ফেরত নিল বিএসএফ চট্টগ্রামে নালা থেকে ১,৩২০টি গুলি উদ্ধার ব্রিটেনের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছুপা হব না : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইরানে হামলায় যুক্তরাজ্যের কোনো ঘাঁটি ব্যবহৃত হলে তা হবে বৈধ লক্ষ্যবস্তু : আইআরজিসি যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধের পরিধি বাড়বে : ইরানের সেনাবাহিনী মাগুরার শালিখা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

চীন সীমান্তে নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে  ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, চীনের সঙ্গে বিরোধপূর্ণ একটি সীমান্ত এলাকায় তার দেশ নজিরবিহীন মাত্রায় সেনা মোতায়েন বাড়িয়েছে। বিজেপি সরকার চীনের হুমকির ব্যাপারে উদাসীন বলে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন তার প্রতিক্রিয়ায় এ তথ্য জানান তিনি।

গতকাল ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আয়োজিত অনুষ্ঠানে করা প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এ কথা বলেছেন। অরুণাচল প্রদেশ সীমান্তসংলগ্ন বিরোধপূর্ণ এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের কয়েক দিনের মাথায় তিনি এ মন্তব্য করলেন।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৪৪০ কিলোমিটার দীর্ঘ বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে। একে প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি) নামে অভিহিত করা হয়। এ সীমান্ত এলাকার বিভিন্ন পয়েন্টে ভারত ও চীনের সেনারা প্রায়ই সংঘর্ষে জড়িয়ে পড়েন। সবশেষ ৯ ডিসেম্বর দুই পক্ষের মধ্যে অরুণাচলের তাওয়াং সীমান্তে সংঘর্ষ হয়েছে। এতে কয়েক সেনা হালকা আহত হয়েছেন।

ভারত বলছে, চীনা সেনাদের অনধিকারপ্রবেশের কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তাদের জানামতে, সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল আছে এবং দুই পক্ষ এ ইস্যুতে আলোচনা করছে।

জয়শঙ্কর এবার দাবি করেছেন, এখন চীন সীমান্তে এত বেশি ভারতীয় সেনা মোতায়েন রয়েছে, যা আগে কখনো হয়নি।  তবে জয়শঙ্করের এ বক্তব্য নিয়ে চীন এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page