September 17, 2026, 10:23 am
শিরোনামঃ
যশোরে এজলাস কক্ষ থেকে মামলার নথি চুরির দায়ে আইনজীবী আটক ভারতের সেফ হোমে থাকা ১৮ নারী ও শিশু বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন যশোরের হাটে বাজারে ভারতীয় ইলিশের সয়লাব ; ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা জাল দলিলের মাধ্যমে শার্শার বাগআঁচড়ার ফিলিং স্টেশন দখল চেষ্টার অভিযোগে আনোয়ার কারাগারে যশোর আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ৩ সদস্য চোরাই ইজিবাইকসহ আটক প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প অপরাধের ধরন পাল্টালেও আধুনিকায়ন হয়নি পুলিশ : স্বরাষ্ট্রমন্ত্রী পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা পাবনায় নিখোঁজের সাতদিন পর ডোবায় মিলল শিশুর বস্তাবন্দি খণ্ডিত মরদেহ  নাটোরে মাদ্রাসায় আবাসিক ছাত্রীর রহস্যজনক মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

চুক্তির অধীনে ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রপ্তানি হয়েছে : জাতিসংঘ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন-রাশিয়া খাদ্যশস্য চুক্তির অধীনে ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রপ্তানি করা হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন। নিউ এইজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রেবেকা গ্রিনস্প্যান জানান, শস্য রপ্তানি সংক্রান্ত চুক্তি টানা সাত মাস ধরে বিশ্বব্যাপী খাদ্য মূল্যস্ফীতিকে কমিয়ে দিয়েছে। তারা ১৪ মিলিয়ন টন খাদ্য ছেড়েছে, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ায় খাদ্যশস্য রপ্তানি নিশ্চিত করতে জাতিসংঘের সঙ্গে চুক্তিতে মধ্যস্থতা করে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যে সব নেতার নিয়মিত যোগাযোগ রয়েছে তাদের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অন্যতম। কয়েকদিন আগে দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাস প্লান্ট নিয়ে আলোচনা করেন।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page