April 12, 2026, 8:22 am
শিরোনামঃ
অনুপ্রবেশকারীদের উদ্দেশে হুঁশিয়ারি দিলো মোদি যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতে ভেস্তে গেল শান্তি আলোচনা যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি বজায় রাখা উচিত : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালিতে মাইন অপসারণে যুদ্ধজাহাজ মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ
এইমাত্রপাওয়াঃ

চুক্তি অনুযায়ী দ্রুত এলএনজি দিতে ওমানের প্রতি জ্বালানি প্রতিমন্ত্রীর অনুরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগের চুক্তির ধারাবাহিকতায় দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশকে কয়েক কার্গো এলএনজি দেয়ার অনুরোধ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ভাতৃপ্রতীম দুই দেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এলএনজি নিয়ে দীর্ঘমেয়াদি একটি চুক্তি প্রক্রিয়াধীন। কিন্তু আগের চুক্তির ধারাবাহিকতায় ওমানকে তিনি অতি দ্রুত কয়েক কার্গো এলএনজি দিলে গ্রীষ্মের এই বাড়তি চাহিদা মোকাবেলা করা সহজ হবে আমাদের জন্য।

রবিবার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার আল বুলুশি সৌজন্য স্বাক্ষাৎ করতে আসলে তিনি এসব কথা বলেন। এসময় তারা উভয় দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
রাষ্ট্রদূত দীর্ঘমেয়াদে এলএনজি সরবরাহ, জি-টু-জি ভিত্তিতে জ্বালানি তেল সরবরাহ নিয়ে আলোচনা করেন।। এসময় তিনি প্রতিমন্ত্রীকে ওমান সফরের আমন্ত্রণ জানান। সাক্ষাৎকালে তিনি দক্ষ জনশক্তি রফতানির ওপরও গুরুত্বারোপ করেন।

এ সময় অন্যান্যের মাঝে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page