September 20, 2026, 11:49 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে : পেন্টাগন যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
এইমাত্রপাওয়াঃ

চুক্তি বিলুপ্তির পর ইউক্রেন ছাড়লো শস্য বোঝাই প্রথম জাহাজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবার ওডেসা বন্দর ছেড়ে গেলো একটি জাহাজ। আজ বুধবার (১৬ আগস্ট) ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ছাড়ে হংকং পতাকাবাহী শস্য বোঝাই জাহাজটি।

সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে অবকাঠামো মন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, হংকং পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্টে খাদ্যপণ্যসহ ৩০ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে বসফরাস প্রণালীর দিকে রওনা হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়ে। যুদ্ধ শুরুর প্রথমবার ভাসলো এটি।

গত বছরের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রফতানির চুক্তি করেছিল। এর আওতায় কয়েক লাখ টন ময়দা, গমসহ বিভিন্ন পণ্য রফতানি হয়েছে। চুক্তির অধীনে কৃষ্ণ সাগর দিয়ে রাশিয়াও নিজেদের খাদ্যশস্য ও সার রফতানি করার সুযোগ পায়।

কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না অভিযোগ তুলে বেরিয়ে যায় মস্কো। এ অবস্থায় রাশিয়া সতর্ক করেছে, ইউক্রেনের দিকে যাওয়া জাহাজগুলো অস্ত্র বহন করছে বলে গণ্য করা হবে। গত রবিবার (১৩ আগস্ট)  ইউক্রেন অভিমুখে একটি তুর্কি পতাকাবাহী জাহাজ লক্ষ্য করে গুলি ছুড়ে সতর্কবার্তা পাঠায় রুশ যুদ্ধজাহাজ। এ ঘটনাকে জলদস্যুতা অ্যাখ্যা দিয়ে নিন্দা জানায় কিয়েভ। সূত্র: সিএনএন

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page