September 30, 2026, 1:43 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

চুক্তি হলে যুক্তরাজ্য থেকে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনা সহজ হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ চুক্তি হলে যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি করা হচ্ছে কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি যতটুকু শুনেছি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তারা একটা প্রোপোজাল দিয়েছিল এবং সেটা নিয়ে আলোচনা চলছে। এখনো কংক্রিট একটা প্রোপোজাল, সেই প্রোপোজালটা এখনো আমরা পাই নাই। আমরা যেটুকু জানি এ ধরনের আলোচনা হয়েছে। আলোচনা হয়ে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইপ্লিমেন্ট করবে, আমাদের প্রতিনিধি আলোচনার সময় ছিলেন। আমি যতটুকু শুনেছি এই আলোচনাটা হয়েছে। আলোচনাটা কীভাবে বাস্তবায়ন হবে এখনো আমাদের কাছে বিস্তারিত কিছু আসেনি।’

প্রস্তাব কে দিয়েছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এটা আলোচনার মাধ্যমে হয়েছে।’

তিনি বলেন, ‘আমাদের সঙ্গে অনেকেরই বন্দি বিনিময় চুক্তি হয়েছে। যেখানে এ চুক্তি হয়েছে উভয় পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতেই হয়ে থাকে। এগুলোর প্রক্রিয়ায় আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ উইং ধারাবাহিকভাবে তাদের কাজ রয়েছে। সেই কাজগুলো শেষ করার পর এই চুক্তিটা সম্পন্ন হওয়ার একটা পরিবেশ সৃষ্টি হবে।’

যুক্তরাজ্যের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি হলে তারেক রহমানকে ফিরিয়ে আনা সহজ হবে কি না, এ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটা আসুক। যে কোনো বন্দিকে ফিরিয়ে আনার প্রক্রিয়াটা সহজ হবে।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কাজ করে যাবো, কতক্ষণে শেষ করতে পারি সেটি পরিবেশের ওপর নির্ভর করে। কারণ আমাদের আলোচনা, সিদ্ধান্ত, দুই দেশের আইন সংগত বিষয়গুলো, সেগুলোরও অনেক কর্মকাণ্ড আছে। সেগুলো শেষ করার পর এটা (বন্দি বিনিময় চুক্তি) হবে।’

আজকের বাংলা তারিখ



Our Like Page