September 19, 2026, 6:20 am
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গার দর্শনায় পাওনা টাকা চাওয়ায় যুবকের আঙুল কর্তন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনায় পাওনা টাকা চাইতে গিয়ে হাতের আঙুল হারিয়েছেন লাহাবুল ইসলাম (২১) নামে এক যুবক। হাঁসুয়ার আঘাতে আঙুলটি হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তার।

শুক্রবার (২ জুন) বিকেলে দর্শনা পৌর এলাকার শাপলা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাপলা খাতুন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখেন। তার দুই হাত ও কানে কোপের চিহ্ন রয়েছে।

আহত লাহাবুল দর্শনা সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ও দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

আহত লাহাবুল বলেন, বেশ কিছুদিন আগে দর্শনা শাপলা পার্ক এলাকার ফকির চাঁদের ছেলে এনামুল আমার কাছ থেকে ফ্রিজ কেনার জন্য সাত হাজার টাকা ধার নেন। আমাকে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও টাকা না দিয়ে ঘোরাতে থাকেন। শুক্রবার বিকেলে আমি তার বাসায় টাকা চাইতে গেলে এনামুল, তার স্ত্রী তাসলি এবং মেয়ে ইভা আমাকে অতর্কিতভাবে দেশীয় অস্ত্র হাঁসুয়া দিয়ে কোপ দেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্ত এনামুলকে ধরতে অভিযান চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page