September 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

চুরি করতে ব্যর্থ হয়ে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করলো চোর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুরি করতে ব্যাংকে ঢুকেছিল চোর। কিন্তু অনেক চেষ্টার পরও কোনো লকার খুলতে না পেরে শেষমেশ ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করে একটি চিরকুট লিখে রেখে চলে যান। সেই সঙ্গে চোরের অনুরোধ, ব্যাংক কর্তৃপক্ষ কিংবা পুলিশ যেন তার খোঁজ না করে বা তার বিরুদ্ধে যেন আইনি কোনো ব্যবস্থা না নেয়।

শুনতে অবাক লাগলেও, ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাঞ্চেরিয়াল জেলায় এমনই অদ্ভুত ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে ‘তেলেঙ্গানা গ্রামীনা’ ব্যাংকের একটি শাখায় চুরি করতে গিয়ে ব্যর্থ হয় চোর। শুক্রবার সকালে কর্মচারীরা এসে ব্যাংক খোলার পর চোরের রেখে যাওয়া চিরকুট দেখতে পান।

চিরকুটে চোর জানিয়েছে, ব্যাংকটি ভালো। আমি একটি রুপিও চুরি করতে পারিনি, আমার আঙুলের ছাপ পাবেন না। কাজেই দয়া করে আমাকে ধরবেন না।

ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকের সব লকার অক্ষত আছে। পাশাপাশি চোরের রেখে যাওয়া চিরকুটটি পুলিশকে দেখানো হয়েছে। চোরের ব্যাংকে প্রবেশ ও চলাফেরা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। পুলিশ ধারণা করছে, ওই চোর মাঞ্চেরিয়াল জেলার স্থানীয় বাসিন্দা হতে পারে।

পুলিশ জানিয়েছে, চোর মুখোশ পরে এসেছিল, তাই তার চেহারা দেখা যায়নি। তাকে দেখে পেশাদার চোর বলেও মনে হয়নি বলে উল্লেখ করেছে পুলিশ।

এদিকে চোরের কাছে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভালো মনে হলেও, পুলিশ বলছে, ব্যাংকটির নিরাপত্তা ব্যবস্থা ভালো না। এটির লকার ডোরে একটি অ্যালার্ম ছাড়া আর সবকিছুই খুব সাধারণ। প্রতিষ্ঠানটি অল্পের জন্য বিরাট বড় ক্ষতির হাত থেকে বেঁচে গেছে।

পুলিশ আরও জানায়, এর আগেও ব্যাংকটিকে গ্রিলের দরজা, অ্যালার্ম আর নিরাপত্তা প্রহরী বসিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বলা হয়েছিল। সূত্র: তেলেঙ্গানা টাইমস

আজকের বাংলা তারিখ



Our Like Page